বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

কাল ঢাকায় যাত্রাবিরতি করতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো

মানব খবর
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০১:০১ পিএম

কাল ঢাকায় যাত্রাবিরতি করতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগামীকাল রোববার ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করতে পারেন। তবে বাংলাদেশে তাঁর এই আগমনের বিষয়টি এখনো চূড়ান্তভাবে নিশ্চিত হয়নি। এরপরেও পরিস্থিতি বিবেচনায় সব ধরনের প্রস্তুতি সেরে রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ফিফা সভাপতি মূলত ভুটানের রাজধানী থিম্পু সফরে যাচ্ছেন। সরাসরি ফ্লাইটের সীমাবদ্ধতার কারণে যাত্রাপথে তিনি ট্রানজিট নিতে পারেন। সম্ভাব্য ট্রানজিট স্থান হিসেবে ঢাকা, সৈয়দপুর কিংবা ভারতের কোনো বিমানবন্দরের কথা বিবেচনা করা হচ্ছে।

বাফুফে সূত্রে জানা গেছে, ইনফান্তিনোর বাংলাদেশে যাত্রাবিরতির নিশ্চয়তা না মিললেও তিনি এলে যেন ইমিগ্রেশনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করা যায়, সেই প্রস্তুতি রয়েছে। এ লক্ষ্যে শনিবার বিকেলে বাফুফের সাধারণ সম্পাদক পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান।

ইনফান্তিনো ঢাকার বিমানবন্দরের ভিআইপি জোনে অবস্থান করলে বাফুফে সভাপতি ও সহসভাপতিরা তাঁর সঙ্গে দেখা করতে পারেন। তবে তাঁর এই সম্ভাব্য আগমন ও সাক্ষাৎ পুরোপুরি নির্ভর করছে শেষ পর্যন্ত ঢাকায় ট্রানজিট নেওয়ার সিদ্ধান্তের ওপর।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাব শিল্পনগরী, গিলে খাচ্ছে হাজারো মানুষের জীবন

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মানব খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

কাল ঢাকায় যাত্রাবিরতি করতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগামীকাল রোববার ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করতে পারেন। তবে বাংলাদেশে তাঁর এই আগমনের বিষয়টি এখনো চূড়ান্তভাবে নিশ্চিত হয়নি। এরপরেও পরিস্থিতি বিবেচনায় সব ধরনের প্রস্তুতি সেরে রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ফিফা সভাপতি মূলত ভুটানের রাজধানী থিম্পু সফরে যাচ্ছেন। সরাসরি ফ্লাইটের সীমাবদ্ধতার কারণে যাত্রাপথে তিনি ট্রানজিট নিতে পারেন। সম্ভাব্য ট্রানজিট স্থান হিসেবে ঢাকা, সৈয়দপুর কিংবা ভারতের কোনো বিমানবন্দরের কথা বিবেচনা করা হচ্ছে।

বাফুফে সূত্রে জানা গেছে, ইনফান্তিনোর বাংলাদেশে যাত্রাবিরতির নিশ্চয়তা না মিললেও তিনি এলে যেন ইমিগ্রেশনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করা যায়, সেই প্রস্তুতি রয়েছে। এ লক্ষ্যে শনিবার বিকেলে বাফুফের সাধারণ সম্পাদক পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান।

ইনফান্তিনো ঢাকার বিমানবন্দরের ভিআইপি জোনে অবস্থান করলে বাফুফে সভাপতি ও সহসভাপতিরা তাঁর সঙ্গে দেখা করতে পারেন। তবে তাঁর এই সম্ভাব্য আগমন ও সাক্ষাৎ পুরোপুরি নির্ভর করছে শেষ পর্যন্ত ঢাকায় ট্রানজিট নেওয়ার সিদ্ধান্তের ওপর।

মানব খবর

সম্পাদক ও প্রকাশক: খোরশেদ আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x