বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

এল ক্ল্যাসিকোতে এমবাপ্পের জোড়া গোলে বার্সাকে হারাল রিয়াল

মানব খবর
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৮:০০ পিএম

এল ক্ল্যাসিকোতে এমবাপ্পের জোড়া গোলে বার্সাকে হারাল রিয়াল

লা লিগার চলতি মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোয় বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার (২৫ অক্টোবর) বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচে রিয়ালের হয়ে দুটি গোলই করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।

ম্যাচের প্রথমার্ধের ৪১ মিনিটে এগিয়ে যায় রিয়াল। দিয়োমান্দের ক্রস প্রতিহত করতে গিয়ে বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড মার্টিনের পায়ে লেগে বলটি এমবাপ্পের গায়ে আঘাত করে জালে জড়িয়ে যায়। বিরতির আগে সমতা ফেরানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা জোরালো করে বার্সেলোনা এবং ৬১ মিনিটে গোল করেন রাফিনিয়া। পেদ্রির নিখুঁত পাস পেয়ে ডি-বক্সের কাছ থেকে দারুণ শটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। গোল শোধের পর স্বাগতিকরা আক্রমণের গতি বাড়ালেও রিয়ালের রক্ষণভাগ ভাঙতে পারেনি।

ম্যাচের শেষ দিকে ৮৮ মিনিটে মাঝমাঠে জুড বেলিংহামের ব্যক্তিগত নৈপুণ্য এবং এদুয়ার্দো কামাভিঙ্গার কার্যকর পাসের সুবাদে বল পান এমবাপ্পে। সুযোগটি কাজে লাগিয়ে নিখুঁত শটে নিজের দ্বিতীয় গোল করেন ফরাসি তারকা। এই জয়ের মধ্য দিয়ে চলতি মৌসুমে লা লিগায় প্রথমবারের মতো পয়েন্ট হারাল বার্সেলোনা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাব শিল্পনগরী, গিলে খাচ্ছে হাজারো মানুষের জীবন

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মানব খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

এল ক্ল্যাসিকোতে এমবাপ্পের জোড়া গোলে বার্সাকে হারাল রিয়াল

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

লা লিগার চলতি মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোয় বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার (২৫ অক্টোবর) বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচে রিয়ালের হয়ে দুটি গোলই করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।

ম্যাচের প্রথমার্ধের ৪১ মিনিটে এগিয়ে যায় রিয়াল। দিয়োমান্দের ক্রস প্রতিহত করতে গিয়ে বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড মার্টিনের পায়ে লেগে বলটি এমবাপ্পের গায়ে আঘাত করে জালে জড়িয়ে যায়। বিরতির আগে সমতা ফেরানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা জোরালো করে বার্সেলোনা এবং ৬১ মিনিটে গোল করেন রাফিনিয়া। পেদ্রির নিখুঁত পাস পেয়ে ডি-বক্সের কাছ থেকে দারুণ শটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। গোল শোধের পর স্বাগতিকরা আক্রমণের গতি বাড়ালেও রিয়ালের রক্ষণভাগ ভাঙতে পারেনি।

ম্যাচের শেষ দিকে ৮৮ মিনিটে মাঝমাঠে জুড বেলিংহামের ব্যক্তিগত নৈপুণ্য এবং এদুয়ার্দো কামাভিঙ্গার কার্যকর পাসের সুবাদে বল পান এমবাপ্পে। সুযোগটি কাজে লাগিয়ে নিখুঁত শটে নিজের দ্বিতীয় গোল করেন ফরাসি তারকা। এই জয়ের মধ্য দিয়ে চলতি মৌসুমে লা লিগায় প্রথমবারের মতো পয়েন্ট হারাল বার্সেলোনা।

মানব খবর

সম্পাদক ও প্রকাশক: খোরশেদ আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x