বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

মানব খবর
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পিএম

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈরে প্রেমিকাকে বাসায় ডেকে এনে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে তরুণীর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার(৪অক্টোবর) দুপুরে উপজেলার সফিপুর এলাকায় এঘটনা ঘটে। ওই ঘটনার পর তরুণীর বাবা মনি বনিক বাদি হয়ে সোমবার কালিয়াকৈর থানায় একটি আভিযোগ দায়ের করেন। পরে ওই যুবককে সোমবার নিহতের পরিবার ও এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে। 

মঙ্গলবার(০৬অক্টোবর) দুপুরে ওই যুবককে আইনগত প্রক্রিয়া শেষে গাজীপুর জেলহাজতে পাঠানোর  প্রস্তুতি চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।

নিহত ওই তরুণী  বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেরার মধ্যপাড়া বাজার এলাকার মনি বনিকের মেয়ে(১৮)।

গ্রেফতারকৃত যুবক হলো কিশোরগজ্ঞের তাড়াইল উপজেলার সাচাইল পালপাড়া গ্রামের সুনিল চন্দ্র পালের ছেলে শান্ত পাল(২৭)। সে উপজেলার সফিপুর আহমদ নগর এলাকায় রাজ্জাক মিয়ার বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোষাক কারখানায় চাকরি করে আসছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে ,তিন বছর ধরে বড় ভাইয়ের শ্যালিকার সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে শান্ত নামে ওই যুবকের। তারি ধারাবাহিকতায় রবিবার সকালে ওই তরুণী নিজ বাড়ি ময়মনসিংহের  ভালুকা থেকে কোচিং এ যাওয়ার কথা বলে বেড়িয়ে আসে। পরে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় প্রেমিক শান্ত এর সাথে দেখা হয়। পরে প্রেমিক শান্ত ওই তরুণীকে ভাড়া বাসায় নিয়ে দিনভর কয়েক দফায় ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। এসময় ওই তরুণীর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অসুস্থ্য হয়ে পড়ে। মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে যায় । এসময় কর্তব্যরত চিকিৎসক তরুণীকে মৃত ঘোষনা করেন। পরে বিষয়টি প্রেমিক শান্ত নিজেই  তরুণীর মৃত্যুর বিষয়টি পরিবারকে মোবাইল ফোনে জানিয়ে দেয়। ওইদিন রাতেই শান্ত তরুণীর মরদেহ নিয়ে গ্রামের বাড়ি ভালুকায় নিয়ে যায়। মরদেহ পৌঁছানোর পর স্বজনদের সন্দেহ  হলে ওই যুবককে আটক করে। পরে তরুণীর মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যায়। ময়নাতদন্তের রিপোর্টের পর সনাক্ত হয় ধর্ষণের পর রক্তক্ষরণে ও তরুণীর মৃত্যু হয়। পরে ওই  যুবককে গণধোলাই দিয়ে ভালুকা থানা পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী। পরে কালিয়াকৈর থানা পুলিশকে অবহিত করলে। কালিয়াকৈর থানা পুলিশ ওই যুবককে তাদের হেফাজতে নিয়ে আসে।

এর আগে ওই ঘটনায় শান্তকে অভিযুক্ত করে কালিয়াকৈর থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করে তরুণীর পিতা। মঙ্গলবার দুপুরে শান্তকে আইনগত প্রক্রিয়া শেষে গাজীপুর জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।  ঘটনার পর নিহতের পরিবারের ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম চলছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান ,তরুণী মৃত্যুর ঘটনায় যুবককে গ্রেফতার করা হয় । এবং আইনি প্রক্রিয়া শেষে গাজীপুর জেল হাজতে পাঠানো হবে ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাব শিল্পনগরী, গিলে খাচ্ছে হাজারো মানুষের জীবন

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মানব খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুরের কালিয়াকৈরে প্রেমিকাকে বাসায় ডেকে এনে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে তরুণীর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার(৪অক্টোবর) দুপুরে উপজেলার সফিপুর এলাকায় এঘটনা ঘটে। ওই ঘটনার পর তরুণীর বাবা মনি বনিক বাদি হয়ে সোমবার কালিয়াকৈর থানায় একটি আভিযোগ দায়ের করেন। পরে ওই যুবককে সোমবার নিহতের পরিবার ও এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে। 

মঙ্গলবার(০৬অক্টোবর) দুপুরে ওই যুবককে আইনগত প্রক্রিয়া শেষে গাজীপুর জেলহাজতে পাঠানোর  প্রস্তুতি চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।

নিহত ওই তরুণী  বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেরার মধ্যপাড়া বাজার এলাকার মনি বনিকের মেয়ে(১৮)।

গ্রেফতারকৃত যুবক হলো কিশোরগজ্ঞের তাড়াইল উপজেলার সাচাইল পালপাড়া গ্রামের সুনিল চন্দ্র পালের ছেলে শান্ত পাল(২৭)। সে উপজেলার সফিপুর আহমদ নগর এলাকায় রাজ্জাক মিয়ার বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোষাক কারখানায় চাকরি করে আসছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে ,তিন বছর ধরে বড় ভাইয়ের শ্যালিকার সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে শান্ত নামে ওই যুবকের। তারি ধারাবাহিকতায় রবিবার সকালে ওই তরুণী নিজ বাড়ি ময়মনসিংহের  ভালুকা থেকে কোচিং এ যাওয়ার কথা বলে বেড়িয়ে আসে। পরে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় প্রেমিক শান্ত এর সাথে দেখা হয়। পরে প্রেমিক শান্ত ওই তরুণীকে ভাড়া বাসায় নিয়ে দিনভর কয়েক দফায় ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। এসময় ওই তরুণীর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অসুস্থ্য হয়ে পড়ে। মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে যায় । এসময় কর্তব্যরত চিকিৎসক তরুণীকে মৃত ঘোষনা করেন। পরে বিষয়টি প্রেমিক শান্ত নিজেই  তরুণীর মৃত্যুর বিষয়টি পরিবারকে মোবাইল ফোনে জানিয়ে দেয়। ওইদিন রাতেই শান্ত তরুণীর মরদেহ নিয়ে গ্রামের বাড়ি ভালুকায় নিয়ে যায়। মরদেহ পৌঁছানোর পর স্বজনদের সন্দেহ  হলে ওই যুবককে আটক করে। পরে তরুণীর মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যায়। ময়নাতদন্তের রিপোর্টের পর সনাক্ত হয় ধর্ষণের পর রক্তক্ষরণে ও তরুণীর মৃত্যু হয়। পরে ওই  যুবককে গণধোলাই দিয়ে ভালুকা থানা পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী। পরে কালিয়াকৈর থানা পুলিশকে অবহিত করলে। কালিয়াকৈর থানা পুলিশ ওই যুবককে তাদের হেফাজতে নিয়ে আসে।

এর আগে ওই ঘটনায় শান্তকে অভিযুক্ত করে কালিয়াকৈর থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করে তরুণীর পিতা। মঙ্গলবার দুপুরে শান্তকে আইনগত প্রক্রিয়া শেষে গাজীপুর জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।  ঘটনার পর নিহতের পরিবারের ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম চলছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান ,তরুণী মৃত্যুর ঘটনায় যুবককে গ্রেফতার করা হয় । এবং আইনি প্রক্রিয়া শেষে গাজীপুর জেল হাজতে পাঠানো হবে ।

মানব খবর

সম্পাদক ও প্রকাশক: খোরশেদ আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x