বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ফ্যাসিবাদীদের উৎসাহিত করে এমন কর্মকাণ্ড এড়ানো উচিত: রিজভী

মানব খবর
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০০ পিএম

ফ্যাসিবাদীদের উৎসাহিত করে এমন কর্মকাণ্ড এড়ানো উচিত: রিজভী
সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর জিয়া উদ্যানে, ২৭ অক্টোবর ২০২৬ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোনো রাজনৈতিক দল কৌশল হিসেবে কর্মসূচি দিতে পারে। তবে যে স্লোগান বা কর্মকাণ্ডে পতিত ফ্যাসিবাদীরা উৎসাহিত হয়, তা এড়িয়ে চলা উচিত বলে তিনি মনে করেন। আজ মঙ্গলবার রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।

দেশে এখন নির্ভয়ে ও নিঃসংকোচে গণতন্ত্রের চর্চা হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, দেশে গণতন্ত্রের চর্চা চলমান থাকায় যেকোনো রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করতে পারে। মিথ্যাচার, অপপ্রচার ও কাল্পনিক রটনা দিয়ে কখনো সাফল্য অর্জন করা যায় না বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, যারা এ ধরনের পদ্ধতি অবলম্বন করে, তারা ইতিহাস থেকে মুছে যায় এবং যারা সত্য ও ন্যায়ের পক্ষে থাকে ইতিহাসে তাদেরই স্থান হয়।

যুবদলের সংগ্রামী ভূমিকার কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বহু আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সংগঠনটি বিএনপির ইস্পাত কঠিন অগ্রবর্তী বাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল অগ্রণী ভূমিকা রেখেছে। দেশের জন্য, গণতন্ত্রের জন্য ও স্বাধীনতা রক্ষায় জাতীয়তাবাদী যুবদল যে ভূমিকা রেখেছে, তা ইতিহাসে অক্ষয় কীর্তি হয়ে থাকবে। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাব শিল্পনগরী, গিলে খাচ্ছে হাজারো মানুষের জীবন

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মানব খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ফ্যাসিবাদীদের উৎসাহিত করে এমন কর্মকাণ্ড এড়ানো উচিত: রিজভী

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোনো রাজনৈতিক দল কৌশল হিসেবে কর্মসূচি দিতে পারে। তবে যে স্লোগান বা কর্মকাণ্ডে পতিত ফ্যাসিবাদীরা উৎসাহিত হয়, তা এড়িয়ে চলা উচিত বলে তিনি মনে করেন। আজ মঙ্গলবার রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।

দেশে এখন নির্ভয়ে ও নিঃসংকোচে গণতন্ত্রের চর্চা হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, দেশে গণতন্ত্রের চর্চা চলমান থাকায় যেকোনো রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করতে পারে। মিথ্যাচার, অপপ্রচার ও কাল্পনিক রটনা দিয়ে কখনো সাফল্য অর্জন করা যায় না বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, যারা এ ধরনের পদ্ধতি অবলম্বন করে, তারা ইতিহাস থেকে মুছে যায় এবং যারা সত্য ও ন্যায়ের পক্ষে থাকে ইতিহাসে তাদেরই স্থান হয়।

যুবদলের সংগ্রামী ভূমিকার কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বহু আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সংগঠনটি বিএনপির ইস্পাত কঠিন অগ্রবর্তী বাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল অগ্রণী ভূমিকা রেখেছে। দেশের জন্য, গণতন্ত্রের জন্য ও স্বাধীনতা রক্ষায় জাতীয়তাবাদী যুবদল যে ভূমিকা রেখেছে, তা ইতিহাসে অক্ষয় কীর্তি হয়ে থাকবে। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

মানব খবর

সম্পাদক ও প্রকাশক: খোরশেদ আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x