বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও নির্বাচনকে মাগুরার রূপ দেবেন না: গোলাম পরওয়ার

মানব খবর
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০২:০০ পিএম

ঠাকুরগাঁও নির্বাচনকে মাগুরার রূপ দেবেন না: গোলাম পরওয়ার
কথা বলছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গতকাল রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনেছবি: জামায়াতের সৌজন্যে

ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনকে ১৯৯৪ সালের মাগুরার উপনির্বাচনে রূপান্তর না করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গতকাল রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান।

গোলাম পরওয়ার বলেন, নির্বাচন নিরপেক্ষ হলে আমরা নির্বাচনে অংশ নেব এবং আমরা এখনো নির্বাচন থেকে উঠে যাইনি। ঠাকুরগাঁও সদর থানার উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন অভিযোগ করে তাঁর অপসারণের দাবি জানান জামায়াত নেতারা।

প্রধান নির্বাচন কমিশনারকে উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে বলা হয়েছে জানিয়ে জামায়াত নেতা বলেন, রাজনৈতিক নেতাদের চাপকে উপেক্ষা করে নির্বাচন স্বচ্ছ করতে শুধু পুলিশ দায়িত্ব পালন করতে পারবে না। এছাড়া ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের প্রার্থী রাষ্ট্রপতির ভাই পরিচয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলেও তিনি অভিযোগ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, অবসরপ্রাপ্ত সচিব শরীফ আল জিন্নাহ, সাবেক জ্যেষ্ঠ সচিব খ ম কবিরুল ইসলাম ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাব শিল্পনগরী, গিলে খাচ্ছে হাজারো মানুষের জীবন

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মানব খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও নির্বাচনকে মাগুরার রূপ দেবেন না: গোলাম পরওয়ার

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনকে ১৯৯৪ সালের মাগুরার উপনির্বাচনে রূপান্তর না করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গতকাল রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান।

গোলাম পরওয়ার বলেন, নির্বাচন নিরপেক্ষ হলে আমরা নির্বাচনে অংশ নেব এবং আমরা এখনো নির্বাচন থেকে উঠে যাইনি। ঠাকুরগাঁও সদর থানার উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন অভিযোগ করে তাঁর অপসারণের দাবি জানান জামায়াত নেতারা।

প্রধান নির্বাচন কমিশনারকে উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে বলা হয়েছে জানিয়ে জামায়াত নেতা বলেন, রাজনৈতিক নেতাদের চাপকে উপেক্ষা করে নির্বাচন স্বচ্ছ করতে শুধু পুলিশ দায়িত্ব পালন করতে পারবে না। এছাড়া ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের প্রার্থী রাষ্ট্রপতির ভাই পরিচয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলেও তিনি অভিযোগ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, অবসরপ্রাপ্ত সচিব শরীফ আল জিন্নাহ, সাবেক জ্যেষ্ঠ সচিব খ ম কবিরুল ইসলাম ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত।

মানব খবর

সম্পাদক ও প্রকাশক: খোরশেদ আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x