বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

আত্মপ্রকাশ করল জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি

মানব খবর
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১১:০০ এএম

আত্মপ্রকাশ করল জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি
(বাঁ থেকে) জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির নবগঠিত কমিটির সদস্যসচিব জোবাইরুল হাসান আরিফ, আহ্বায়ক মাহিন সরকার ও মুখ্য সংগঠক মহিউদ্দিন রনিছবি: এনসিপির ফেসবুক পেজ থেকে নেওয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’। সংগঠনের প্রথম কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো. মাহিন সরকারকে। এতে সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন জোবাইরুল হাসান আরিফ।

তাঁদের সঙ্গে মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে ২০২২ সালে রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলন করে আলোচনায় আসা মহিউদ্দিন রনিকে। সোমবার সন্ধ্যায় এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে তিন সদস্যের এই আংশিক কমিটি প্রকাশ করা হয় এবং আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে এই আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এর আগে জাতীয় ছাত্রশক্তি, জাতীয় যুবশক্তি, জাতীয় নারীশক্তি, জাতীয় শ্রমিক শক্তি, জাতীয় কৃষক শক্তি ও জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তি গঠিত হয়েছিল।

সংগঠনের সদস্যসচিব জোবাইরুল হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে এনসিপির প্রার্থী ছিলেন। অন্যদিকে, মুখ্য সংগঠক মহিউদ্দিন রনি ২০২২ সালে রেলওয়ের অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলন করে পরিচিতি পান এবং গত এপ্রিলে এনসিপিতে যোগ দেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাব শিল্পনগরী, গিলে খাচ্ছে হাজারো মানুষের জীবন

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মানব খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

আত্মপ্রকাশ করল জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’। সংগঠনের প্রথম কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো. মাহিন সরকারকে। এতে সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন জোবাইরুল হাসান আরিফ।

তাঁদের সঙ্গে মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে ২০২২ সালে রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলন করে আলোচনায় আসা মহিউদ্দিন রনিকে। সোমবার সন্ধ্যায় এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে তিন সদস্যের এই আংশিক কমিটি প্রকাশ করা হয় এবং আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে এই আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এর আগে জাতীয় ছাত্রশক্তি, জাতীয় যুবশক্তি, জাতীয় নারীশক্তি, জাতীয় শ্রমিক শক্তি, জাতীয় কৃষক শক্তি ও জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তি গঠিত হয়েছিল।

সংগঠনের সদস্যসচিব জোবাইরুল হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে এনসিপির প্রার্থী ছিলেন। অন্যদিকে, মুখ্য সংগঠক মহিউদ্দিন রনি ২০২২ সালে রেলওয়ের অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলন করে পরিচিতি পান এবং গত এপ্রিলে এনসিপিতে যোগ দেন।

মানব খবর

সম্পাদক ও প্রকাশক: খোরশেদ আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x