বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ম্যারাডোনার মৃত্যু মামলা: ২২ ডিসেম্বর রায়

মানব খবর
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০০ পিএম

ম্যারাডোনার মৃত্যু মামলা: ২২ ডিসেম্বর রায়

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ২০২০ সালে মৃত্যুর ঘটনায় দায়ের করা অবহেলাজনিত মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আদালত। ছয় মাসের নিবিড় শুনানি শেষে আগামী ২২ ডিসেম্বর রায় ঘোষণা করা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন বিচারক। ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকার চিকিৎসায় গুরুতর গাফিলতির অভিযোগে সাতজন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে বিচার চলছে।

আদালতে একাধিক চিকিৎসাবিশেষজ্ঞ সাক্ষ্য দিয়ে জানিয়েছেন, মৃত্যুর আগে ম্যারাডোনার শরীরে তরল জমা, তীব্র শ্বাসকষ্ট এবং হৃৎস্পন্দন বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিয়েছিল। কিন্তু তাঁর পরিচর্যায় নিয়োজিত দল এসব সমস্যা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার ম্যারাডোনার কন্যা ও অভিযুক্তদের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বহুল আলোচিত মামলাটির শুনানি শেষ হয়।

শুনানির শেষ দিনে আদালতে আবেগাপ্লুত কণ্ঠে ম্যারাডোনার মেয়ে দালমা ম্যারাডোনা বলেন, আমি আশা করি, আমার বাবা তাঁর প্রাপ্য ন্যায়বিচার পাবেন, যেমনটা অন্য যে কারও পাওয়া উচিত। অন্যদিকে মামলার প্রধান অভিযুক্ত ও প্রয়াত তারকার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি নির্দোষ।

মস্তিষ্কে জটিল অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় থাকার সময় ২০২০ সালের ২৫ নভেম্বর বুয়েনস এইরেসের তিগ্রে এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ৬০ বছর বয়সী ম্যারাডোনার নিথর দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদনে তাঁর ফুসফুসে পানি জমা এবং হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রমাণ পাওয়া যায়। গত এপ্রিলে শুরু হওয়া এই বিচারিক কার্যক্রমে ৭০ জনের বেশি সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে।

সাত আসামির মধ্যে ছয়জনের জন্য চার থেকে ১২ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ এবং ব্যক্তিগত চিকিৎসক লুকের জন্য সর্বোচ্চ ১২ বছরের সাজা প্রার্থনা করা হয়েছে। মামলার প্রধান আইনি বিতর্ক হলো, অস্ত্রোপচারের পর পুনর্বাসনের সময় ম্যারাডোনাকে হাসপাতালে পর্যবেক্ষণে না রেখে ভাড়া বাড়িতে রাখার সিদ্ধান্ত চিকিৎসাগত গাফিলতি ছিল কি না। রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা যুক্তি দিয়েছেন, ওই বাড়িতে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার অনুপস্থিতি চিকিৎসকদের চরম দায়িত্বহীনতার প্রমাণ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাব শিল্পনগরী, গিলে খাচ্ছে হাজারো মানুষের জীবন

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মানব খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ম্যারাডোনার মৃত্যু মামলা: ২২ ডিসেম্বর রায়

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ২০২০ সালে মৃত্যুর ঘটনায় দায়ের করা অবহেলাজনিত মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আদালত। ছয় মাসের নিবিড় শুনানি শেষে আগামী ২২ ডিসেম্বর রায় ঘোষণা করা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন বিচারক। ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকার চিকিৎসায় গুরুতর গাফিলতির অভিযোগে সাতজন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে বিচার চলছে।

আদালতে একাধিক চিকিৎসাবিশেষজ্ঞ সাক্ষ্য দিয়ে জানিয়েছেন, মৃত্যুর আগে ম্যারাডোনার শরীরে তরল জমা, তীব্র শ্বাসকষ্ট এবং হৃৎস্পন্দন বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিয়েছিল। কিন্তু তাঁর পরিচর্যায় নিয়োজিত দল এসব সমস্যা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার ম্যারাডোনার কন্যা ও অভিযুক্তদের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বহুল আলোচিত মামলাটির শুনানি শেষ হয়।

শুনানির শেষ দিনে আদালতে আবেগাপ্লুত কণ্ঠে ম্যারাডোনার মেয়ে দালমা ম্যারাডোনা বলেন, আমি আশা করি, আমার বাবা তাঁর প্রাপ্য ন্যায়বিচার পাবেন, যেমনটা অন্য যে কারও পাওয়া উচিত। অন্যদিকে মামলার প্রধান অভিযুক্ত ও প্রয়াত তারকার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি নির্দোষ।

মস্তিষ্কে জটিল অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় থাকার সময় ২০২০ সালের ২৫ নভেম্বর বুয়েনস এইরেসের তিগ্রে এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ৬০ বছর বয়সী ম্যারাডোনার নিথর দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদনে তাঁর ফুসফুসে পানি জমা এবং হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রমাণ পাওয়া যায়। গত এপ্রিলে শুরু হওয়া এই বিচারিক কার্যক্রমে ৭০ জনের বেশি সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে।

সাত আসামির মধ্যে ছয়জনের জন্য চার থেকে ১২ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ এবং ব্যক্তিগত চিকিৎসক লুকের জন্য সর্বোচ্চ ১২ বছরের সাজা প্রার্থনা করা হয়েছে। মামলার প্রধান আইনি বিতর্ক হলো, অস্ত্রোপচারের পর পুনর্বাসনের সময় ম্যারাডোনাকে হাসপাতালে পর্যবেক্ষণে না রেখে ভাড়া বাড়িতে রাখার সিদ্ধান্ত চিকিৎসাগত গাফিলতি ছিল কি না। রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা যুক্তি দিয়েছেন, ওই বাড়িতে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার অনুপস্থিতি চিকিৎসকদের চরম দায়িত্বহীনতার প্রমাণ।

মানব খবর

সম্পাদক ও প্রকাশক: খোরশেদ আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x