বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

রোনালদোর ৯৮২তম গোল নিয়ে বিতর্ক

মানব খবর
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০১:০০ এএম

রোনালদোর ৯৮২তম গোল নিয়ে বিতর্ক

এক হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শের লক্ষ্যে এগিয়ে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার ২৩ অক্টোবর আল ফয়সালির বিপক্ষে আল নাসরের ৩-১ ব্যবধানের জয়ের ম্যাচে গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। এতে তাঁর পেশাদার ক্যারিয়ারে গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮২টি। তবে এই গোল নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

আল ফয়সালির বিপক্ষে ম্যাচের ৪৯তম মিনিটে আল নাসরের দ্বিতীয় গোলটি আসে। জোয়াও ফেলিক্সের ফ্রি-কিক থেকে উঁচুতে লাফিয়ে হেড করার চেষ্টা করেন ৪১ বছর বয়সী রোনালদো। এরপর বলটি আল ফয়সালির ডিফেন্ডার আন্দ্রেই জিরোত্তোর গায়ে লেগে জালে প্রবেশ করে। গোলের পর চিরচেনা সিউ উদ্‌যাপনে মাতেন রোনালদো। তবে বলে তাঁর মাথার স্পষ্ট স্পর্শ লেগেছিল কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন অনেকে।

সৌদি প্রো লিগ গোলটি রোনালদোর নামেই নথিভুক্ত করেছে। তাদের হিসাব অনুযায়ী, এটি তাঁর ক্যারিয়ারের ৯৮২তম গোল। অর্থাৎ, ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক ছুঁতে এখন আর মাত্র ১৮টি গোল প্রয়োজন তাঁর। তবে ফুটবলের পরিসংখ্যানবিষয়ক বিশ্বস্ত প্রতিষ্ঠান অপ্টা গোলটিকে আত্মঘাতী হিসেবে চিহ্নিত করেছে। ফলে রোনালদোর গোলসংখ্যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

এদিকে, সংবাদমাধ্যম আরিয়াদিয়াহর প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ রেফারি আব্দুল্লাহ আল-ওয়াইদানের প্রতিবেদনের ভিত্তিতে গোলটি আত্মঘাতী হিসেবে নয়, রোনালদোর গোল হিসেবেই নথিভুক্ত করা হয়েছে। সৌদি প্রো লিগের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গোলদাতা নির্ধারণে ম্যাচ কর্মকর্তারা রেফারির প্রতিবেদনের ওপর নির্ভর করেন। এ ক্ষেত্রে কোনো আন্তর্জাতিক ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের তথ্য বিবেচনা করা হয় না।

রেফারির প্রতিবেদন নিয়ে বিতর্ক দেখা দিলে সম্ভাব্য পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট কমিটির কাছে পাঠানো হয়। এরপর কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত জানায়। তবে এ ক্ষেত্রে এমন কোনো প্রক্রিয়ার প্রয়োজন হয়নি। অর্থাৎ, রেফারি নিশ্চিত করেছেন, গোলটি রোনালদোর নামেই নথিভুক্ত হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাব শিল্পনগরী, গিলে খাচ্ছে হাজারো মানুষের জীবন

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মানব খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

রোনালদোর ৯৮২তম গোল নিয়ে বিতর্ক

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

এক হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শের লক্ষ্যে এগিয়ে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার ২৩ অক্টোবর আল ফয়সালির বিপক্ষে আল নাসরের ৩-১ ব্যবধানের জয়ের ম্যাচে গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। এতে তাঁর পেশাদার ক্যারিয়ারে গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮২টি। তবে এই গোল নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

আল ফয়সালির বিপক্ষে ম্যাচের ৪৯তম মিনিটে আল নাসরের দ্বিতীয় গোলটি আসে। জোয়াও ফেলিক্সের ফ্রি-কিক থেকে উঁচুতে লাফিয়ে হেড করার চেষ্টা করেন ৪১ বছর বয়সী রোনালদো। এরপর বলটি আল ফয়সালির ডিফেন্ডার আন্দ্রেই জিরোত্তোর গায়ে লেগে জালে প্রবেশ করে। গোলের পর চিরচেনা সিউ উদ্‌যাপনে মাতেন রোনালদো। তবে বলে তাঁর মাথার স্পষ্ট স্পর্শ লেগেছিল কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন অনেকে।

সৌদি প্রো লিগ গোলটি রোনালদোর নামেই নথিভুক্ত করেছে। তাদের হিসাব অনুযায়ী, এটি তাঁর ক্যারিয়ারের ৯৮২তম গোল। অর্থাৎ, ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক ছুঁতে এখন আর মাত্র ১৮টি গোল প্রয়োজন তাঁর। তবে ফুটবলের পরিসংখ্যানবিষয়ক বিশ্বস্ত প্রতিষ্ঠান অপ্টা গোলটিকে আত্মঘাতী হিসেবে চিহ্নিত করেছে। ফলে রোনালদোর গোলসংখ্যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

এদিকে, সংবাদমাধ্যম আরিয়াদিয়াহর প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ রেফারি আব্দুল্লাহ আল-ওয়াইদানের প্রতিবেদনের ভিত্তিতে গোলটি আত্মঘাতী হিসেবে নয়, রোনালদোর গোল হিসেবেই নথিভুক্ত করা হয়েছে। সৌদি প্রো লিগের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গোলদাতা নির্ধারণে ম্যাচ কর্মকর্তারা রেফারির প্রতিবেদনের ওপর নির্ভর করেন। এ ক্ষেত্রে কোনো আন্তর্জাতিক ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের তথ্য বিবেচনা করা হয় না।

রেফারির প্রতিবেদন নিয়ে বিতর্ক দেখা দিলে সম্ভাব্য পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট কমিটির কাছে পাঠানো হয়। এরপর কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত জানায়। তবে এ ক্ষেত্রে এমন কোনো প্রক্রিয়ার প্রয়োজন হয়নি। অর্থাৎ, রেফারি নিশ্চিত করেছেন, গোলটি রোনালদোর নামেই নথিভুক্ত হবে।

মানব খবর

সম্পাদক ও প্রকাশক: খোরশেদ আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
রোনালদোর ৯৮২তম গোল নিয়ে বিতর্ক
0:00 / 0:00
1x