বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

গরুর মাংসের উৎপাদন খরচ ৫৮৭ টাকা: মন্ত্রণালয়

মানব খবর
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১১:০১ পিএম

গরুর মাংসের উৎপাদন খরচ ৫৮৭ টাকা: মন্ত্রণালয়
আজ বুধবার সংসদ ভবনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক হয়ছবি: সংসদ সচিবালয়ের সৌজন্যে

এক কেজি গরুর মাংসের উৎপাদন খরচ ৫৮৭ টাকা ৫০ পয়সা বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে ডিম, দুধ ও মাংসের উৎপাদন খরচের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে মাছ, মাংস, দুধ ও ডিমের উৎপাদন ব্যয়, সরবরাহব্যবস্থা ও বাজারমূল্য স্থিতিশীল রাখার প্রতিবেদন উপস্থাপন করা হয়।

প্রতিবেদনে জানানো হয়, এক কেজি সোনালি মুরগির উৎপাদন খরচ ২৫৩ টাকা, ব্রয়লার মুরগি ১৬১ টাকা ৫৫ পয়সা এবং খাসির মাংসের উৎপাদন খরচ ৮৭৫ টাকা। এছাড়া একটি ডিম উৎপাদনের খরচ ১০ টাকা ৮১ পয়সা এবং এক কেজি দুধের উৎপাদন খরচ ৪৪ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে। বৈঠকে উৎপাদন খরচের তুলনায় বাজারে দাম বেশি নেওয়ার অভিযোগ নিয়ে আলোচনা হয়।

কমিটির পক্ষ থেকে মাছ, মাংস, দুধ ও ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি এবং মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফা যাচাইয়ের সুপারিশ করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকারের সঙ্গে সমন্বয় করে বাজার তদারকির সুপারিশ করা হয়। বৈঠকে উৎপাদকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বাজার পরিস্থিতি পর্যালোচনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

কমিটির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ অন্যান্য সংসদ সদস্যরা। সভাপতির বিশেষ আমন্ত্রণে বৈঠকে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। বৈঠক শেষে প্রকাশিত বিজ্ঞপ্তিতে খামারিদের সহায়তা ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত রাখার কথা জানানো হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাব শিল্পনগরী, গিলে খাচ্ছে হাজারো মানুষের জীবন

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মানব খবর

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

গরুর মাংসের উৎপাদন খরচ ৫৮৭ টাকা: মন্ত্রণালয়

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

এক কেজি গরুর মাংসের উৎপাদন খরচ ৫৮৭ টাকা ৫০ পয়সা বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে ডিম, দুধ ও মাংসের উৎপাদন খরচের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে মাছ, মাংস, দুধ ও ডিমের উৎপাদন ব্যয়, সরবরাহব্যবস্থা ও বাজারমূল্য স্থিতিশীল রাখার প্রতিবেদন উপস্থাপন করা হয়।

প্রতিবেদনে জানানো হয়, এক কেজি সোনালি মুরগির উৎপাদন খরচ ২৫৩ টাকা, ব্রয়লার মুরগি ১৬১ টাকা ৫৫ পয়সা এবং খাসির মাংসের উৎপাদন খরচ ৮৭৫ টাকা। এছাড়া একটি ডিম উৎপাদনের খরচ ১০ টাকা ৮১ পয়সা এবং এক কেজি দুধের উৎপাদন খরচ ৪৪ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে। বৈঠকে উৎপাদন খরচের তুলনায় বাজারে দাম বেশি নেওয়ার অভিযোগ নিয়ে আলোচনা হয়।

কমিটির পক্ষ থেকে মাছ, মাংস, দুধ ও ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি এবং মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফা যাচাইয়ের সুপারিশ করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকারের সঙ্গে সমন্বয় করে বাজার তদারকির সুপারিশ করা হয়। বৈঠকে উৎপাদকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বাজার পরিস্থিতি পর্যালোচনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

কমিটির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ অন্যান্য সংসদ সদস্যরা। সভাপতির বিশেষ আমন্ত্রণে বৈঠকে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। বৈঠক শেষে প্রকাশিত বিজ্ঞপ্তিতে খামারিদের সহায়তা ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত রাখার কথা জানানো হয়।

মানব খবর

সম্পাদক ও প্রকাশক: খোরশেদ আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x