বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

মানব খবর
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০০ পিএম

অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

অস্ট্রেলিয়া সফরের শেষ ম্যাচেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্রিসবেনে সিরিজের শেষ ওয়ানডেতে স্বাগতিকদের কাছে ৮ উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। এই পরাজয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো সফরকারীরা।

টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে শুরুতেই চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় মাত্র ১৮ রানের মধ্যেই সাজঘরে ফেরেন শীর্ষ তিন ব্যাটার। সেখান থেকে দলকে টেনে তোলেন শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। শারমিনের ৯৩ বলে ৫০ রান এবং স্বর্ণার ৭১ বলে ৫৪ রানের লড়াকু ইনিংসে ভর করে দেড়শ রানের কোটা পার করে বাংলাদেশ। ওয়ানডেতে এটিই স্বর্ণার প্রথম অর্ধশতক।

তবে এই দুই ব্যাটার ফেরার পর আর কেউ দাঁড়াতে না পারলে ৪৯ দশমিক ৫ ওভারে ১৭২ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। বল হাতে অস্ট্রেলিয়ার মেগান স্কট ১৬ রানে ৪টি এবং অ্যানাবেল সাদারল্যান্ড ২টি উইকেট নেন।

জবাবে ১৭৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ২ উইকেট হারালেও কোনো চাপে পড়েনি অস্ট্রেলিয়া। এলিস পেরির অপরাজিত ৬৫ ও অ্যানাবেল সাদারল্যান্ডের অপরাজিত ৭৪ রানের ইনিংসে ভর করে ১৬৪ বল হাতে রেখেই অনায়াস জয় তুলে নেয় স্বাগতিকরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাব শিল্পনগরী, গিলে খাচ্ছে হাজারো মানুষের জীবন

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মানব খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

অস্ট্রেলিয়া সফরের শেষ ম্যাচেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্রিসবেনে সিরিজের শেষ ওয়ানডেতে স্বাগতিকদের কাছে ৮ উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। এই পরাজয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো সফরকারীরা।

টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে শুরুতেই চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় মাত্র ১৮ রানের মধ্যেই সাজঘরে ফেরেন শীর্ষ তিন ব্যাটার। সেখান থেকে দলকে টেনে তোলেন শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। শারমিনের ৯৩ বলে ৫০ রান এবং স্বর্ণার ৭১ বলে ৫৪ রানের লড়াকু ইনিংসে ভর করে দেড়শ রানের কোটা পার করে বাংলাদেশ। ওয়ানডেতে এটিই স্বর্ণার প্রথম অর্ধশতক।

তবে এই দুই ব্যাটার ফেরার পর আর কেউ দাঁড়াতে না পারলে ৪৯ দশমিক ৫ ওভারে ১৭২ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। বল হাতে অস্ট্রেলিয়ার মেগান স্কট ১৬ রানে ৪টি এবং অ্যানাবেল সাদারল্যান্ড ২টি উইকেট নেন।

জবাবে ১৭৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ২ উইকেট হারালেও কোনো চাপে পড়েনি অস্ট্রেলিয়া। এলিস পেরির অপরাজিত ৬৫ ও অ্যানাবেল সাদারল্যান্ডের অপরাজিত ৭৪ রানের ইনিংসে ভর করে ১৬৪ বল হাতে রেখেই অনায়াস জয় তুলে নেয় স্বাগতিকরা।

মানব খবর

সম্পাদক ও প্রকাশক: খোরশেদ আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x