বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ফিফা সভাপতি পদে জিয়ান্নি ইনফান্তিনোর পথ প্রশস্ত

মানব খবর
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৮:০০ এএম

ফিফা সভাপতি পদে জিয়ান্নি ইনফান্তিনোর পথ প্রশস্ত

নানা নাটকীয়তার পর বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হওয়ার পথে অনেকটা এগিয়ে গেছেন জিয়ান্নি ইনফান্তিনো। তার সম্ভাব্য দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন ও কনকাকাফ প্রধান ভিক্টর মন্তাগলিয়ানি নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সম্প্রতি বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিষয় নিয়ে বিভিন্ন মহাদেশীয় ফুটবল সংস্থার তীব্র বিরোধিতার মুখে পড়েছিলেন ইনফান্তিনো। এতে আসন্ন মার্চ মাসের নির্বাচনে তিনি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন বলে জল্পনা শুরু হয়েছিল। তবে প্রভাবশালী দুই ফুটবল কর্মকর্তার সরে দাঁড়ানোর সিদ্ধান্তে সমীকরণ পুরোপুরি ইনফান্তিনোর অনুকূলে চলে গেছে।

উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন নিজের সংস্থায় চতুর্থ মেয়াদে দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, ফুটবলের সুশাসন ও ঐক্য ফিরিয়ে আনাই এখন তার মূল লক্ষ্য। একই পথে হেঁটেছেন কনকাকাফ প্রধান ভিক্টর মন্তাগলিয়ানিও, যিনি নিজ সংস্থার সভাপতি পদে শেষ মেয়াদের জন্য লড়বেন বলে জানিয়েছেন। এই দুই কর্মকর্তার সিদ্ধান্তে ফিফার শীর্ষ পদে ইনফান্তিনোর পুনর্নির্বাচনের সম্ভাবনা এখন অনেক বেশি উজ্জ্বল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাব শিল্পনগরী, গিলে খাচ্ছে হাজারো মানুষের জীবন

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মানব খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ফিফা সভাপতি পদে জিয়ান্নি ইনফান্তিনোর পথ প্রশস্ত

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

নানা নাটকীয়তার পর বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হওয়ার পথে অনেকটা এগিয়ে গেছেন জিয়ান্নি ইনফান্তিনো। তার সম্ভাব্য দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন ও কনকাকাফ প্রধান ভিক্টর মন্তাগলিয়ানি নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সম্প্রতি বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিষয় নিয়ে বিভিন্ন মহাদেশীয় ফুটবল সংস্থার তীব্র বিরোধিতার মুখে পড়েছিলেন ইনফান্তিনো। এতে আসন্ন মার্চ মাসের নির্বাচনে তিনি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন বলে জল্পনা শুরু হয়েছিল। তবে প্রভাবশালী দুই ফুটবল কর্মকর্তার সরে দাঁড়ানোর সিদ্ধান্তে সমীকরণ পুরোপুরি ইনফান্তিনোর অনুকূলে চলে গেছে।

উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন নিজের সংস্থায় চতুর্থ মেয়াদে দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, ফুটবলের সুশাসন ও ঐক্য ফিরিয়ে আনাই এখন তার মূল লক্ষ্য। একই পথে হেঁটেছেন কনকাকাফ প্রধান ভিক্টর মন্তাগলিয়ানিও, যিনি নিজ সংস্থার সভাপতি পদে শেষ মেয়াদের জন্য লড়বেন বলে জানিয়েছেন। এই দুই কর্মকর্তার সিদ্ধান্তে ফিফার শীর্ষ পদে ইনফান্তিনোর পুনর্নির্বাচনের সম্ভাবনা এখন অনেক বেশি উজ্জ্বল।

মানব খবর

সম্পাদক ও প্রকাশক: খোরশেদ আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x