উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
নানা নাটকীয়তার পর বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হওয়ার পথে অনেকটা এগিয়ে গেছেন জিয়ান্নি ইনফান্তিনো। তার সম্ভাব্য দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন ও কনকাকাফ প্রধান ভিক্টর মন্তাগলিয়ানি নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিষয় নিয়ে বিভিন্ন মহাদেশীয় ফুটবল সংস্থার তীব্র বিরোধিতার মুখে পড়েছিলেন ইনফান্তিনো। এতে আসন্ন মার্চ মাসের নির্বাচনে তিনি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন বলে জল্পনা শুরু হয়েছিল। তবে প্রভাবশালী দুই ফুটবল কর্মকর্তার সরে দাঁড়ানোর সিদ্ধান্তে সমীকরণ পুরোপুরি ইনফান্তিনোর অনুকূলে চলে গেছে। উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন নিজের সংস্থায় চতুর্থ মেয়াদে দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, ফুটবলের সুশাসন ও ঐক্য ফিরিয়ে আনাই এখন তার মূল লক্ষ্য। একই পথে হেঁটেছেন কনকাকাফ প্রধান ভিক্টর মন্তাগলিয়ানিও, যিনি নিজ সংস্থার সভাপতি পদে শেষ মেয়াদের জন্য লড়বেন বলে জানিয়েছেন। এই দুই কর্মকর্তার সিদ্ধান্তে ফিফার শীর্ষ পদে ইনফান্তিনোর পুনর্নির্বাচনের সম্ভাবনা এখন অনেক বেশি উজ্জ্বল।