বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

কাতার ও সিঙ্গাপুর থেকে ৬ কার্গো এলএনজি আমদানির সুপারিশ

মানব খবর
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৫:০০ পিএম

কাতার ও সিঙ্গাপুর থেকে ৬ কার্গো এলএনজি আমদানির সুপারিশ
সরকার আরো ছয় কার্গো এলএনজি কিনছে। ফাইল ছবি

দেশের জ্বালানি চাহিদা মেটাতে সিঙ্গাপুর ও কাতার থেকে ছয় কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করেছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। শনিবার ২৪ অক্টোবর অনুষ্ঠিত কমিটির ২০২৬ সালের ৫১তম সভায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের দুটি প্রস্তাব নিয়ে আলোচনার পর এ সুপারিশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রথম প্রস্তাবের আওতায় বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে পাঁচ কার্গো এলএনজি কেনার সুপারিশ করেছে কমিটি। প্রয়োজন হলে এবং উভয় পক্ষ সম্মত হলে অতিরিক্ত কার্গো কেনারও সুযোগ রাখা হয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতিতে এ এলএনজি কেনা হবে।

প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের দাম সুপারিশ করা হয়েছে জেকেএমের চেয়ে ০.১৭ ডলার কম। দ্বিতীয় প্রস্তাবে বিদ্যমান সরকার-টু-সরকার দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসির কাছ থেকে অতিরিক্ত এক কার্গো এলএনজি কেনার সুপারিশ করা হয়েছে। অতিরিক্ত কার্গোটি চলতি বছরের ২০ ডিসেম্বর সরবরাহের জন্য নির্ধারিত রয়েছে এবং এর দাম বিদ্যমান চুক্তিতে উল্লেখিত দর থেকে ভিন্ন হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাব শিল্পনগরী, গিলে খাচ্ছে হাজারো মানুষের জীবন

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মানব খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

কাতার ও সিঙ্গাপুর থেকে ৬ কার্গো এলএনজি আমদানির সুপারিশ

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

দেশের জ্বালানি চাহিদা মেটাতে সিঙ্গাপুর ও কাতার থেকে ছয় কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করেছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। শনিবার ২৪ অক্টোবর অনুষ্ঠিত কমিটির ২০২৬ সালের ৫১তম সভায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের দুটি প্রস্তাব নিয়ে আলোচনার পর এ সুপারিশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রথম প্রস্তাবের আওতায় বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে পাঁচ কার্গো এলএনজি কেনার সুপারিশ করেছে কমিটি। প্রয়োজন হলে এবং উভয় পক্ষ সম্মত হলে অতিরিক্ত কার্গো কেনারও সুযোগ রাখা হয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতিতে এ এলএনজি কেনা হবে।

প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের দাম সুপারিশ করা হয়েছে জেকেএমের চেয়ে ০.১৭ ডলার কম। দ্বিতীয় প্রস্তাবে বিদ্যমান সরকার-টু-সরকার দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসির কাছ থেকে অতিরিক্ত এক কার্গো এলএনজি কেনার সুপারিশ করা হয়েছে। অতিরিক্ত কার্গোটি চলতি বছরের ২০ ডিসেম্বর সরবরাহের জন্য নির্ধারিত রয়েছে এবং এর দাম বিদ্যমান চুক্তিতে উল্লেখিত দর থেকে ভিন্ন হবে।

মানব খবর

সম্পাদক ও প্রকাশক: খোরশেদ আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x