বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ডিএসইতে সূচকের পতন ও কমেছে লেনদেন

মানব খবর
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০২:০১ পিএম

ডিএসইতে সূচকের পতন ও কমেছে লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সংগৃহীত

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনের পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে। সোমবার (২৬ অক্টোবর) ডিএসইতে মোট ৩৮৪টি কোম্পানির ১৪ কোটি ছয় লাখ ২০ হাজার ৮২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪১০ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার ৬০২ টাকা।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৩ দশমিক ০১ পয়েন্ট কমে পাঁচ হাজার ৩৯৯ দশমিক ৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএস-৩০ সূচক ১০ দশমিক ৯৯ পয়েন্ট কমে দুই হাজার ৯০ দশমিক ৭৫ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক সাত দশমিক ২৫ পয়েন্ট কমে এক হাজার ৫৩ দশমিক ৪৪ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ৭৪টির শেয়ারদর বেড়েছে, ২৫২টির কমেছে এবং ৫৮টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে। দিনটিতে লেনদেনের শীর্ষে ছিল প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সায়হাম টেক্সটাইল, সিটি ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, মিতন স্পিনিং, ওরিয়ন ফার্মা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও মালেক স্পিনিং।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাব শিল্পনগরী, গিলে খাচ্ছে হাজারো মানুষের জীবন

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মানব খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ডিএসইতে সূচকের পতন ও কমেছে লেনদেন

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনের পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে। সোমবার (২৬ অক্টোবর) ডিএসইতে মোট ৩৮৪টি কোম্পানির ১৪ কোটি ছয় লাখ ২০ হাজার ৮২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪১০ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার ৬০২ টাকা।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৩ দশমিক ০১ পয়েন্ট কমে পাঁচ হাজার ৩৯৯ দশমিক ৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএস-৩০ সূচক ১০ দশমিক ৯৯ পয়েন্ট কমে দুই হাজার ৯০ দশমিক ৭৫ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক সাত দশমিক ২৫ পয়েন্ট কমে এক হাজার ৫৩ দশমিক ৪৪ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ৭৪টির শেয়ারদর বেড়েছে, ২৫২টির কমেছে এবং ৫৮টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে। দিনটিতে লেনদেনের শীর্ষে ছিল প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সায়হাম টেক্সটাইল, সিটি ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, মিতন স্পিনিং, ওরিয়ন ফার্মা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও মালেক স্পিনিং।

মানব খবর

সম্পাদক ও প্রকাশক: খোরশেদ আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ডিএসইতে সূচকের পতন ও কমেছে লেনদেন
0:00 / 0:00
1x