বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সংবিধান সংশোধনে সরকারের উদ্যোগের কঠোর সমালোচনা জামায়াত আমিরের

মানব খবর
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০১ পিএম

সংবিধান সংশোধনে সরকারের উদ্যোগের কঠোর সমালোচনা জামায়াত আমিরের
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবেছবি: প্রথম আলো

সংবিধান সংশোধনের পথ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, আরেকটি সংশোধন করলে আদালত তা হোয়াইটওয়াশ করে দেবে এবং এই পণ্ডশ্রমে ও অতীতের ভুল ধারায় চলতে তাঁরা রাজি নন।

আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সরকারি দলের উদ্দেশে তিনি বলেন, আপনারা এখন সংবিধান খোঁজেন কেন, সাড়ে ১৫ বছর তো ফ্যাসিবাদের বিরুদ্ধে সদয় অনুমতি নিয়ে মিটিং-মিছিল করেছেন।

ক্ষমতায় গিয়ে বিএনপি অতীত ভুলে গেছে অভিযোগ করে শফিকুর রহমান বলেন, জুলাই জাতীয় সনদের গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলোতে আপত্তি জানিয়ে দলটি নোট অব ডিসেন্ট দিয়েছিল। এছাড়া বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনী সমঝোতার অভিযোগও করেন জামায়াতের আমির।

আলোচনা সভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেন, তারেক রহমানকে অতীত থেকে সবক নিতে হবে এবং প্রধানমন্ত্রীর আশপাশের লোকজনের কারণেই তিনি ক্ষতিগ্রস্ত হবেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাব শিল্পনগরী, গিলে খাচ্ছে হাজারো মানুষের জীবন

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মানব খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সংবিধান সংশোধনে সরকারের উদ্যোগের কঠোর সমালোচনা জামায়াত আমিরের

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সংবিধান সংশোধনের পথ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, আরেকটি সংশোধন করলে আদালত তা হোয়াইটওয়াশ করে দেবে এবং এই পণ্ডশ্রমে ও অতীতের ভুল ধারায় চলতে তাঁরা রাজি নন।

আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সরকারি দলের উদ্দেশে তিনি বলেন, আপনারা এখন সংবিধান খোঁজেন কেন, সাড়ে ১৫ বছর তো ফ্যাসিবাদের বিরুদ্ধে সদয় অনুমতি নিয়ে মিটিং-মিছিল করেছেন।

ক্ষমতায় গিয়ে বিএনপি অতীত ভুলে গেছে অভিযোগ করে শফিকুর রহমান বলেন, জুলাই জাতীয় সনদের গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলোতে আপত্তি জানিয়ে দলটি নোট অব ডিসেন্ট দিয়েছিল। এছাড়া বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনী সমঝোতার অভিযোগও করেন জামায়াতের আমির।

আলোচনা সভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেন, তারেক রহমানকে অতীত থেকে সবক নিতে হবে এবং প্রধানমন্ত্রীর আশপাশের লোকজনের কারণেই তিনি ক্ষতিগ্রস্ত হবেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মানব খবর

সম্পাদক ও প্রকাশক: খোরশেদ আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x