বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দাম কমল, ভরিতে ছাড় ৩৩২৪ টাকা

মানব খবর
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০১ পিএম

দেশের বাজারে স্বর্ণের দাম কমল, ভরিতে ছাড় ৩৩২৪ টাকা
দেশে স্বর্ণের দামে আবারো কমানো হয়েছে। ফাইল ছবি

দেশের বাজারে আবারো স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ রোববার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।

অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে এবং বিক্রয়মূল্যের সাথে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। নির্ধারিত মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে বাজুসের বিদ্যমান নীতিমালা অপরিবর্তিত থাকবে। এর আগে গত ২৩ অক্টোবর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এদিকে দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৩ হাজার ৮৪৯ টাকায় এবং ২১ ক্যারেট রুপা ৩ হাজার ৬৭৪ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ১৮ ক্যারেট রুপা ৩ হাজার ১৪৯ টাকা এবং ঐতিহ্যবাহী পদ্ধতিতে তৈরি রুপা ২ হাজার ৩৯১ টাকায় বিক্রি করা হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাব শিল্পনগরী, গিলে খাচ্ছে হাজারো মানুষের জীবন

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মানব খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দাম কমল, ভরিতে ছাড় ৩৩২৪ টাকা

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

দেশের বাজারে আবারো স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ রোববার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।

অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে এবং বিক্রয়মূল্যের সাথে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। নির্ধারিত মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে বাজুসের বিদ্যমান নীতিমালা অপরিবর্তিত থাকবে। এর আগে গত ২৩ অক্টোবর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এদিকে দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৩ হাজার ৮৪৯ টাকায় এবং ২১ ক্যারেট রুপা ৩ হাজার ৬৭৪ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ১৮ ক্যারেট রুপা ৩ হাজার ১৪৯ টাকা এবং ঐতিহ্যবাহী পদ্ধতিতে তৈরি রুপা ২ হাজার ৩৯১ টাকায় বিক্রি করা হচ্ছে।

মানব খবর

সম্পাদক ও প্রকাশক: খোরশেদ আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x