বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সংসদের স্থায়িত্ব নিয়ে নাহিদ ইসলামের সন্দেহ

মানব খবর
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ এএম

সংসদের স্থায়িত্ব নিয়ে নাহিদ ইসলামের সন্দেহ
যাত্রাবাড়াতে এনসিপির প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে বক্তব্য রাখছেন নাহিদ ইসলামছবি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সৌজন্যে

বর্তমান জাতীয় সংসদ পাঁচ বছর টিকবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ শনিবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। এই কর্মসূচি সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে প্রচারপত্র বিতরণ করে।

পথসভায় নাহিদ ইসলাম বলেন, ১৬ বছর পর গঠিত এই জাতীয় সংসদের কোনো মূল্য নেই এবং এখানে জনগণের কণ্ঠস্বরের কোনো মূল্যায়ন হচ্ছে না। এ ছাড়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রশাসকদের নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে সরকারের মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

দেশে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন নাহিদ ইসলাম। পাশাপাশি জ্বালানি খাতে ব্যর্থতার দায় নিয়ে জ্বালানিমন্ত্রী এবং সংবিধান সংশোধন কমিটির প্রহসন বন্ধেরও জোর দাবি জানান তিনি। অনুষ্ঠানে দলের অন্যান্য কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাব শিল্পনগরী, গিলে খাচ্ছে হাজারো মানুষের জীবন

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মানব খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সংসদের স্থায়িত্ব নিয়ে নাহিদ ইসলামের সন্দেহ

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

বর্তমান জাতীয় সংসদ পাঁচ বছর টিকবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ শনিবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। এই কর্মসূচি সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে প্রচারপত্র বিতরণ করে।

পথসভায় নাহিদ ইসলাম বলেন, ১৬ বছর পর গঠিত এই জাতীয় সংসদের কোনো মূল্য নেই এবং এখানে জনগণের কণ্ঠস্বরের কোনো মূল্যায়ন হচ্ছে না। এ ছাড়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রশাসকদের নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে সরকারের মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

দেশে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন নাহিদ ইসলাম। পাশাপাশি জ্বালানি খাতে ব্যর্থতার দায় নিয়ে জ্বালানিমন্ত্রী এবং সংবিধান সংশোধন কমিটির প্রহসন বন্ধেরও জোর দাবি জানান তিনি। অনুষ্ঠানে দলের অন্যান্য কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

মানব খবর

সম্পাদক ও প্রকাশক: খোরশেদ আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x