বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম

মানব খবর
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০০ পিএম

দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম
আন্তর্জাতিক বাজারের মতো দেশের বাজারেও স্বর্ণের দাম কমেছে। প্রতীকী ছবি

আন্তর্জাতিক বাজারের মতো দেশের বাজারেও টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম কমানো হয়েছে। শুক্রবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এর আগে গত বৃহস্পতিবারও ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছিল, যার ফলে দুই দিনে দাম কমল ৩ হাজার ৮৪৯ টাকা।

আজ সকাল ১০টা থেকে স্বর্ণের নতুন এই দর কার্যকর হয়েছে। বৈশ্বিক বাজারে দরপতন এবং দেশের বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সমিতি। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

স্বর্ণের পাশাপাশি কিছুটা কমেছে রুপার দামও। ২২ ও ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা করে কমে যথাক্রমে ৩ হাজার ৮৪৯ টাকা এবং ৩ হাজার ৬৭৪ টাকা হয়েছে। উল্লেখ্য, স্বর্ণ ও রুপার এসব দামের সঙ্গে প্রযোজ্য মূল্য সংযোজন কর বা ভ্যাট যুক্ত রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাব শিল্পনগরী, গিলে খাচ্ছে হাজারো মানুষের জীবন

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মানব খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

আন্তর্জাতিক বাজারের মতো দেশের বাজারেও টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম কমানো হয়েছে। শুক্রবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এর আগে গত বৃহস্পতিবারও ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছিল, যার ফলে দুই দিনে দাম কমল ৩ হাজার ৮৪৯ টাকা।

আজ সকাল ১০টা থেকে স্বর্ণের নতুন এই দর কার্যকর হয়েছে। বৈশ্বিক বাজারে দরপতন এবং দেশের বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সমিতি। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

স্বর্ণের পাশাপাশি কিছুটা কমেছে রুপার দামও। ২২ ও ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা করে কমে যথাক্রমে ৩ হাজার ৮৪৯ টাকা এবং ৩ হাজার ৬৭৪ টাকা হয়েছে। উল্লেখ্য, স্বর্ণ ও রুপার এসব দামের সঙ্গে প্রযোজ্য মূল্য সংযোজন কর বা ভ্যাট যুক্ত রয়েছে।

মানব খবর

সম্পাদক ও প্রকাশক: খোরশেদ আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম
0:00 / 0:00
1x