বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে: জামায়াত আমির

মানব খবর
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৭:০০ এএম

আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে: জামায়াত আমির
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানছবি: শফিকুর রহমানের ফেসবুক পেজ থেকে

পুলিশের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের বাড়ি থেকে ৮৪ জন নারী-পুরুষ গ্রেপ্তার ও মাদক উদ্ধারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার রাতে ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার এখন বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত।

জামায়াত আমির আরও বলেন, দেশের সর্বত্র আইনশৃঙ্খলাবিরোধী ও অসামাজিক কার্যকলাপের পাশাপাশি চাঁদাবাজি ও ডাকাতি মারাত্মক আকার ধারণ করেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে এমন ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি তরুণদের আরেকবার জেগে ওঠার আহ্বান জানান।

এদিকে জামায়াতের প্রচার সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বাড়ির মালিক অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক এবং এর পৃষ্ঠপোষকদেরও বিচারের মুখোমুখি করতে হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাব শিল্পনগরী, গিলে খাচ্ছে হাজারো মানুষের জীবন

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মানব খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

পুলিশের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের বাড়ি থেকে ৮৪ জন নারী-পুরুষ গ্রেপ্তার ও মাদক উদ্ধারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার রাতে ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার এখন বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত।

জামায়াত আমির আরও বলেন, দেশের সর্বত্র আইনশৃঙ্খলাবিরোধী ও অসামাজিক কার্যকলাপের পাশাপাশি চাঁদাবাজি ও ডাকাতি মারাত্মক আকার ধারণ করেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে এমন ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি তরুণদের আরেকবার জেগে ওঠার আহ্বান জানান।

এদিকে জামায়াতের প্রচার সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বাড়ির মালিক অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক এবং এর পৃষ্ঠপোষকদেরও বিচারের মুখোমুখি করতে হবে।

মানব খবর

সম্পাদক ও প্রকাশক: খোরশেদ আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x