উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানব খবর, ডেস্ক রিপোর্ট ||
পুলিশের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের বাড়ি থেকে ৮৪ জন নারী-পুরুষ গ্রেপ্তার ও মাদক উদ্ধারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার রাতে ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার এখন বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত। জামায়াত আমির আরও বলেন, দেশের সর্বত্র আইনশৃঙ্খলাবিরোধী ও অসামাজিক কার্যকলাপের পাশাপাশি চাঁদাবাজি ও ডাকাতি মারাত্মক আকার ধারণ করেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে এমন ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি তরুণদের আরেকবার জেগে ওঠার আহ্বান জানান। এদিকে জামায়াতের প্রচার সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বাড়ির মালিক অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক এবং এর পৃষ্ঠপোষকদেরও বিচারের মুখোমুখি করতে হবে।