বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ইশরাকের পিস্তল উঁচিয়ে মহড়া নিয়ে তোলপাড়, নিন্দা জামায়াত-ইসলামী আন্দোলনের

মানব খবর
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:০২ এএম

ইশরাকের পিস্তল উঁচিয়ে মহড়া নিয়ে তোলপাড়, নিন্দা জামায়াত-ইসলামী আন্দোলনের
বাংলাদেশ জামায়াতে ইসলামীছবি: জামায়াতের ফেসবুক পেজ থেকে নেওয়া

রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানের নামে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের পিস্তল উঁচিয়ে ধরার দৃশ্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে একে ত্রাসের রাজত্বের ইঙ্গিত হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, নিজের নিরাপত্তা ছাড়া এভাবে জনসমক্ষে অস্ত্র প্রদর্শন আইনবিরোধী এবং এটি সাধারণ মানুষের মনে ভীতি সঞ্চার করে।

বিবৃতিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকা সত্ত্বেও একজন প্রতিমন্ত্রীর এমন কর্মকাণ্ড শপথ ভঙ্গের শামিল এবং এটি সন্ত্রাসীদের উৎসাহিত করবে। এ ঘটনার সুষ্ঠু প্রতিকার চেয়ে জামায়াত সরকার ও প্রশাসনকে জনবান্ধব পদ্ধতিতে অপরাধ দমনের আহ্বান জানিয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করার ওপর জোর দিয়েছে দলটি।

অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশও এই ঘটনার তীব্র সমালোচনা করেছে। দলটির সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফ বলেন, পিস্তল হাতে ইশরাক হোসেনের এই মহড়া সন্ত্রাসবাদকে প্রমোট করেছে, যা অত্যন্ত হতাশাজনক।

ইসলামী আন্দোলনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সরকার মাদকবিরোধী অভিযানের নামে নাটক করছে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে দলটি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাব শিল্পনগরী, গিলে খাচ্ছে হাজারো মানুষের জীবন

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মানব খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ইশরাকের পিস্তল উঁচিয়ে মহড়া নিয়ে তোলপাড়, নিন্দা জামায়াত-ইসলামী আন্দোলনের

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানের নামে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের পিস্তল উঁচিয়ে ধরার দৃশ্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে একে ত্রাসের রাজত্বের ইঙ্গিত হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, নিজের নিরাপত্তা ছাড়া এভাবে জনসমক্ষে অস্ত্র প্রদর্শন আইনবিরোধী এবং এটি সাধারণ মানুষের মনে ভীতি সঞ্চার করে।

বিবৃতিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকা সত্ত্বেও একজন প্রতিমন্ত্রীর এমন কর্মকাণ্ড শপথ ভঙ্গের শামিল এবং এটি সন্ত্রাসীদের উৎসাহিত করবে। এ ঘটনার সুষ্ঠু প্রতিকার চেয়ে জামায়াত সরকার ও প্রশাসনকে জনবান্ধব পদ্ধতিতে অপরাধ দমনের আহ্বান জানিয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করার ওপর জোর দিয়েছে দলটি।

অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশও এই ঘটনার তীব্র সমালোচনা করেছে। দলটির সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফ বলেন, পিস্তল হাতে ইশরাক হোসেনের এই মহড়া সন্ত্রাসবাদকে প্রমোট করেছে, যা অত্যন্ত হতাশাজনক।

ইসলামী আন্দোলনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সরকার মাদকবিরোধী অভিযানের নামে নাটক করছে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে দলটি।

মানব খবর

সম্পাদক ও প্রকাশক: খোরশেদ আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x