বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মাটির উর্বরতা বৃদ্ধিতে কৃষি বর্জ্য থেকে বায়োচার: নতুন সম্ভাবনা

মানব খবর
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:০০ এএম

মাটির উর্বরতা বৃদ্ধিতে কৃষি বর্জ্য থেকে বায়োচার: নতুন সম্ভাবনা
রোববার রাজধানীর বিএআরসি অডিটোরিয়ামে ‘বায়োচার ফর সয়েল হেলথ, নিউট্রিয়েন্ট এফিশিয়েন্সি অ্যান্ড সাসটেইনেবল ক্রপ প্রোডাকশন’ শীর্ষক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। নয়া দিগন্ত

রবিবার রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) অডিটোরিয়ামে আয়োজিত এক কর্মশালায় কৃষি বর্জ্য থেকে তৈরি ‘বায়োচার’-এর বহুমুখী ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ‘বায়োচার ফর সয়েল হেলথ, নিউট্রিয়েন্ট এফিশিয়েন্সি অ্যান্ড সাসটেইনেবল ক্রপ প্রোডাকশন’ শীর্ষক এই কর্মশালায় বিশেষজ্ঞরা মাটির স্বাস্থ্য রক্ষা ও সার সাশ্রয়ে এর কার্যকারিতা তুলে ধরেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মফিজুর রহমান জাহাঙ্গীর জানান, বায়োচার প্রয়োগে ভুট্টার ফলন ২৯ শতাংশ, আউশ ধান ২৩ শতাংশ এবং বোরো ধানের ফলন ২১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। এটি মাটির ভৌত গুণাগুণ উন্নয়নের পাশাপাশি নাইট্রাস অক্সাইড নির্গমন ৩৮ শতাংশ পর্যন্ত কমাতে সক্ষম, যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়ক।

তবে বিশেষজ্ঞরা সরাসরি কাঁচা বায়োচার ব্যবহারের পরিবর্তে কম্পোস্ট বা জৈব সারের সাথে মিশিয়ে ‘কো-কম্পোস্টিং’ পদ্ধতিতে ব্যবহারের পরামর্শ দিয়েছেন। বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. মো: আব্দুছ ছালাম বলেন, বায়োচারের অর্থনৈতিক লাভজনকতা প্রমাণ করা গেলে জাতীয় পর্যায়ে প্রণোদনা ও ভর্তুকি দেওয়ার সুযোগ তৈরি হবে।

কর্মশালায় মাঠপর্যায়ে দীর্ঘমেয়াদি গবেষণা, জাতীয় মানদণ্ড প্রণয়ন এবং কৃষকের জন্য সাশ্রয়ী প্রযুক্তি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। সঠিক মান নিয়ন্ত্রণ ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা গেলে বায়োচার রাসায়নিক সারের ওপর নির্ভরশীলতা কমিয়ে কৃষি উৎপাদনকে টেকসই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাব শিল্পনগরী, গিলে খাচ্ছে হাজারো মানুষের জীবন

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মানব খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মাটির উর্বরতা বৃদ্ধিতে কৃষি বর্জ্য থেকে বায়োচার: নতুন সম্ভাবনা

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

রবিবার রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) অডিটোরিয়ামে আয়োজিত এক কর্মশালায় কৃষি বর্জ্য থেকে তৈরি ‘বায়োচার’-এর বহুমুখী ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ‘বায়োচার ফর সয়েল হেলথ, নিউট্রিয়েন্ট এফিশিয়েন্সি অ্যান্ড সাসটেইনেবল ক্রপ প্রোডাকশন’ শীর্ষক এই কর্মশালায় বিশেষজ্ঞরা মাটির স্বাস্থ্য রক্ষা ও সার সাশ্রয়ে এর কার্যকারিতা তুলে ধরেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মফিজুর রহমান জাহাঙ্গীর জানান, বায়োচার প্রয়োগে ভুট্টার ফলন ২৯ শতাংশ, আউশ ধান ২৩ শতাংশ এবং বোরো ধানের ফলন ২১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। এটি মাটির ভৌত গুণাগুণ উন্নয়নের পাশাপাশি নাইট্রাস অক্সাইড নির্গমন ৩৮ শতাংশ পর্যন্ত কমাতে সক্ষম, যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়ক।

তবে বিশেষজ্ঞরা সরাসরি কাঁচা বায়োচার ব্যবহারের পরিবর্তে কম্পোস্ট বা জৈব সারের সাথে মিশিয়ে ‘কো-কম্পোস্টিং’ পদ্ধতিতে ব্যবহারের পরামর্শ দিয়েছেন। বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. মো: আব্দুছ ছালাম বলেন, বায়োচারের অর্থনৈতিক লাভজনকতা প্রমাণ করা গেলে জাতীয় পর্যায়ে প্রণোদনা ও ভর্তুকি দেওয়ার সুযোগ তৈরি হবে।

কর্মশালায় মাঠপর্যায়ে দীর্ঘমেয়াদি গবেষণা, জাতীয় মানদণ্ড প্রণয়ন এবং কৃষকের জন্য সাশ্রয়ী প্রযুক্তি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। সঠিক মান নিয়ন্ত্রণ ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা গেলে বায়োচার রাসায়নিক সারের ওপর নির্ভরশীলতা কমিয়ে কৃষি উৎপাদনকে টেকসই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মানব খবর

সম্পাদক ও প্রকাশক: খোরশেদ আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x