বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

চার দশক পর আফ্রিকায় ফিরছে ফর্মুলা ওয়ানের আসর

মানব খবর
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

চার দশক পর আফ্রিকায় ফিরছে ফর্মুলা ওয়ানের আসর

প্রায় চার দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে ফর্মুলা ওয়ানের গ্রাঁ প্রি আয়োজন করতে যাচ্ছে রুয়ান্ডা। ২০৩০-এর দশকের শুরুতে দেশটিতে বসবে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ মোটর রেসিং প্রতিযোগিতার এই আসর। ১০ বছরের চুক্তিতে রেস আয়োজনের পাশাপাশি দেশটিকে বিশ্ব ক্রীড়াঙ্গনের নতুন গন্তব্য হিসেবে তুলে ধরার পরিকল্পনা করা হচ্ছে। ১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকার কায়ালামিতে আফ্রিকার সর্বশেষ ফর্মুলা ওয়ান রেস অনুষ্ঠিত হয়েছিল। রাজধানী কিগালির দক্ষিণ-পূর্বে বুগেসেরায় আন্তর্জাতিক মোটর স্পোর্টস সংস্থা এফআইএর গ্রেড-ওয়ান মানদণ্ড অনুসারে অত্যাধুনিক রেসিং সার্কিট নির্মাণ করা হবে। তবে প্রথম রেস কবে অনুষ্ঠিত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

রুয়ান্ডার পরিকল্পনা শুধু রেস আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং সার্কিটকে কেন্দ্র করে পর্যটন, বাণিজ্য, ক্রীড়া ও যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের নজর আকর্ষণের পাশাপাশি পর্যটন, বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোই সরকারের মূল লক্ষ্য। ফর্মুলা ওয়ানের জন্য আফ্রিকায় ১০ কোটিরও বেশি ভক্ত রয়েছে, ফলে নতুন এই আয়োজন বাণিজ্যিকভাবে বড় সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। তবে বিশাল ব্যয়ে সার্কিট নির্মাণ ও পরিচালনার মাধ্যমে অর্থনৈতিক সাফল্য নিশ্চিত করার পাশাপাশি মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশটির সরকারের সমালোচনাও নতুন করে আলোচনায় আসতে পারে।

এদিকে আফ্রিকায় গ্রাঁ প্রি ফিরিয়ে আনার দৌড়ে রয়েছে দক্ষিণ আফ্রিকাও এবং রুয়ান্ডার সঙ্গে চুক্তি হলেও ভবিষ্যতে মহাদেশটিতে একাধিক রেস আয়োজনের সম্ভাবনা উড়িয়ে দেয়নি ফর্মুলা ওয়ান। বিশ্বের দ্রুততম রেসিং কারের জন্য উপযুক্ত ট্র্যাক নির্মাণ এবং সেই আয়োজনকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতি ও পর্যটন খাতকে এগিয়ে নেওয়া এখন রুয়ান্ডার সামনে প্রধান চ্যালেঞ্জ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাব শিল্পনগরী, গিলে খাচ্ছে হাজারো মানুষের জীবন

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মানব খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

চার দশক পর আফ্রিকায় ফিরছে ফর্মুলা ওয়ানের আসর

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রায় চার দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে ফর্মুলা ওয়ানের গ্রাঁ প্রি আয়োজন করতে যাচ্ছে রুয়ান্ডা। ২০৩০-এর দশকের শুরুতে দেশটিতে বসবে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ মোটর রেসিং প্রতিযোগিতার এই আসর। ১০ বছরের চুক্তিতে রেস আয়োজনের পাশাপাশি দেশটিকে বিশ্ব ক্রীড়াঙ্গনের নতুন গন্তব্য হিসেবে তুলে ধরার পরিকল্পনা করা হচ্ছে। ১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকার কায়ালামিতে আফ্রিকার সর্বশেষ ফর্মুলা ওয়ান রেস অনুষ্ঠিত হয়েছিল। রাজধানী কিগালির দক্ষিণ-পূর্বে বুগেসেরায় আন্তর্জাতিক মোটর স্পোর্টস সংস্থা এফআইএর গ্রেড-ওয়ান মানদণ্ড অনুসারে অত্যাধুনিক রেসিং সার্কিট নির্মাণ করা হবে। তবে প্রথম রেস কবে অনুষ্ঠিত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

রুয়ান্ডার পরিকল্পনা শুধু রেস আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং সার্কিটকে কেন্দ্র করে পর্যটন, বাণিজ্য, ক্রীড়া ও যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের নজর আকর্ষণের পাশাপাশি পর্যটন, বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোই সরকারের মূল লক্ষ্য। ফর্মুলা ওয়ানের জন্য আফ্রিকায় ১০ কোটিরও বেশি ভক্ত রয়েছে, ফলে নতুন এই আয়োজন বাণিজ্যিকভাবে বড় সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। তবে বিশাল ব্যয়ে সার্কিট নির্মাণ ও পরিচালনার মাধ্যমে অর্থনৈতিক সাফল্য নিশ্চিত করার পাশাপাশি মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশটির সরকারের সমালোচনাও নতুন করে আলোচনায় আসতে পারে।

এদিকে আফ্রিকায় গ্রাঁ প্রি ফিরিয়ে আনার দৌড়ে রয়েছে দক্ষিণ আফ্রিকাও এবং রুয়ান্ডার সঙ্গে চুক্তি হলেও ভবিষ্যতে মহাদেশটিতে একাধিক রেস আয়োজনের সম্ভাবনা উড়িয়ে দেয়নি ফর্মুলা ওয়ান। বিশ্বের দ্রুততম রেসিং কারের জন্য উপযুক্ত ট্র্যাক নির্মাণ এবং সেই আয়োজনকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতি ও পর্যটন খাতকে এগিয়ে নেওয়া এখন রুয়ান্ডার সামনে প্রধান চ্যালেঞ্জ।

মানব খবর

সম্পাদক ও প্রকাশক: খোরশেদ আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x