বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সরকারকে নয়, ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির

মানব খবর
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০০ পিএম

সরকারকে নয়, ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির
‘জুলাই সনদের এক বছর: প্রতিশ্রুতি ও প্রত্যাশার সালতামামি’ শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ১৮ অক্টোবরছবি: প্রথম আলো

বিরোধী দল সরকারের পতন নয়, বরং সফলতা চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক মুক্ত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ‘জুলাই সনদের এক বছর: প্রতিশ্রুতি ও প্রত্যাশার সালতামামি’ শীর্ষক এই সভার আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

শফিকুর রহমান বলেন, এতদিন তাঁরা সরকারকে সহযোগিতা করার কথা বললেও এখন থেকে তাঁরা ১৮ কোটি মানুষকে সহযোগিতা করবেন। বর্তমান সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে এবং তাদের সেই যোগ্যতা নেই বলেও অভিযোগ করেন তিনি। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে হস্তক্ষেপ করা হচ্ছে দাবি করে তিনি বলেন, পিএসসি কোনো মন্ত্রীর পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান নয়।

সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, বিএনপি রাষ্ট্র মেরামত করতে চায় না বরং তারা আধিপত্যবাদীদের সঙ্গে আপস করে রাষ্ট্র চালাতে চায়। জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার না করা হলে আন্দোলন আরও ব্যাপক ও ভয়ংকর হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেন, সরকার গদিচ্যুত হয়, এমন কিছু বিরোধী দল এখন করছে না, বরং জনমত গড়ে তোলা হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। জামায়াত আমির বলেন, বিরোধী দলের ৮৯ জন সংসদ সদস্য সারা দেশের ১৮ কোটি মানুষের পাহারাদার হিসেবে কাজ করবেন এবং জুলাই সনদের রায় বাস্তবায়ন করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাব শিল্পনগরী, গিলে খাচ্ছে হাজারো মানুষের জীবন

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মানব খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সরকারকে নয়, ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

বিরোধী দল সরকারের পতন নয়, বরং সফলতা চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক মুক্ত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ‘জুলাই সনদের এক বছর: প্রতিশ্রুতি ও প্রত্যাশার সালতামামি’ শীর্ষক এই সভার আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

শফিকুর রহমান বলেন, এতদিন তাঁরা সরকারকে সহযোগিতা করার কথা বললেও এখন থেকে তাঁরা ১৮ কোটি মানুষকে সহযোগিতা করবেন। বর্তমান সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে এবং তাদের সেই যোগ্যতা নেই বলেও অভিযোগ করেন তিনি। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে হস্তক্ষেপ করা হচ্ছে দাবি করে তিনি বলেন, পিএসসি কোনো মন্ত্রীর পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান নয়।

সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, বিএনপি রাষ্ট্র মেরামত করতে চায় না বরং তারা আধিপত্যবাদীদের সঙ্গে আপস করে রাষ্ট্র চালাতে চায়। জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার না করা হলে আন্দোলন আরও ব্যাপক ও ভয়ংকর হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেন, সরকার গদিচ্যুত হয়, এমন কিছু বিরোধী দল এখন করছে না, বরং জনমত গড়ে তোলা হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। জামায়াত আমির বলেন, বিরোধী দলের ৮৯ জন সংসদ সদস্য সারা দেশের ১৮ কোটি মানুষের পাহারাদার হিসেবে কাজ করবেন এবং জুলাই সনদের রায় বাস্তবায়ন করা হবে।

মানব খবর

সম্পাদক ও প্রকাশক: খোরশেদ আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x