বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সিমেন্ট খাতে চীনের ইউফেংয়ের সাথে বসুন্ধরা গ্রুপের সমঝোতা

মানব খবর
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০০ এএম

সিমেন্ট খাতে চীনের ইউফেংয়ের সাথে বসুন্ধরা গ্রুপের সমঝোতা
সিমেন্ট খাতে চীনা প্রতিষ্ঠান ইউফেংয়ের সাথে বসুন্ধরা গ্রুপের চুক্তি স্বাক্ষরিত হেয়। নয়া দিগন্ত

সিমেন্ট খাতে প্রযুক্তিগত সহযোগিতা, দক্ষতা বিনিময় ও কৌশলগত বিনিয়োগের লক্ষ্যে চীনের গুয়াংসি ইউফেং কোং লিমিটেডের সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস পিএলসি (এমসিএমপিএলসি) ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড (বিআইসিএল)। ঢাকার বসুন্ধরা সুপারগলফে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্বাক্ষরিত হয়।

সমঝোতা অনুযায়ী, গুয়াংসি ইউফেং কোং লিমিটেড মেঘনা সিমেন্ট ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে উল্লেখযোগ্য বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে। এর আওতায় সিমেন্ট উৎপাদন-সংশ্লিষ্ট প্রযুক্তি হস্তান্তর, কারিগরি জ্ঞান বিনিময় এবং কৌশলগত বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কাজ করবে প্রতিষ্ঠানগুলো।

‘বাংলাদেশ অ্যান্ড চায়না: বিল্ডিং দ্য ফিউচার টুগেদার’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে বসুন্ধরা গ্লোবালের চেয়ারম্যান সাফওয়ান সোবহান এবং গুয়াংসি ইউফেংয়ের চেয়ারম্যান লেই ঝেনবিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই অংশীদারিত্ব বাংলাদেশের সিমেন্ট খাতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। পাশাপাশি এটি বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করতে এবং শিল্পখাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাব শিল্পনগরী, গিলে খাচ্ছে হাজারো মানুষের জীবন

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মানব খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সিমেন্ট খাতে চীনের ইউফেংয়ের সাথে বসুন্ধরা গ্রুপের সমঝোতা

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সিমেন্ট খাতে প্রযুক্তিগত সহযোগিতা, দক্ষতা বিনিময় ও কৌশলগত বিনিয়োগের লক্ষ্যে চীনের গুয়াংসি ইউফেং কোং লিমিটেডের সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস পিএলসি (এমসিএমপিএলসি) ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড (বিআইসিএল)। ঢাকার বসুন্ধরা সুপারগলফে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্বাক্ষরিত হয়।

সমঝোতা অনুযায়ী, গুয়াংসি ইউফেং কোং লিমিটেড মেঘনা সিমেন্ট ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে উল্লেখযোগ্য বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে। এর আওতায় সিমেন্ট উৎপাদন-সংশ্লিষ্ট প্রযুক্তি হস্তান্তর, কারিগরি জ্ঞান বিনিময় এবং কৌশলগত বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কাজ করবে প্রতিষ্ঠানগুলো।

‘বাংলাদেশ অ্যান্ড চায়না: বিল্ডিং দ্য ফিউচার টুগেদার’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে বসুন্ধরা গ্লোবালের চেয়ারম্যান সাফওয়ান সোবহান এবং গুয়াংসি ইউফেংয়ের চেয়ারম্যান লেই ঝেনবিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই অংশীদারিত্ব বাংলাদেশের সিমেন্ট খাতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। পাশাপাশি এটি বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করতে এবং শিল্পখাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানব খবর

সম্পাদক ও প্রকাশক: খোরশেদ আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x