বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

জয়ের দুয়ার থেকে ফিরল বাংলাদেশ, আবুধাবি টেস্ট ড্র

মানব খবর
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০০ পিএম

জয়ের দুয়ার থেকে ফিরল বাংলাদেশ, আবুধাবি টেস্ট ড্র

জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্ট ড্র করেছে বাংলাদেশ। সেদিকউল্লাহ আতালের দুর্দান্ত সেঞ্চুরি ও শেষ দিকে লেজের সারির ব্যাটারদের প্রতিরোধে ম্যাচ বাঁচায় আফগানিস্তান। বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের লক্ষ্য তাড়ায় পঞ্চম দিনের শেষ সেশন পর্যন্ত লড়াই চালিয়ে যায় দলটি। দিন শেষে ৮ উইকেটে ৩৩৪ রান নিয়ে ম্যাচ ড্র করে আফগানিস্তান।

দিনের শুরু থেকেই বাংলাদেশের জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়ান সেদিকউল্লাহ আতাল। ৩৩২ বল মোকাবিলা করে ১১১ রান করেন এই ওপেনার এবং তাঁর ইনিংসে ছিল ৯টি চার ও ৩টি ছক্কা। শেষ পর্যন্ত তাইজুল ইসলামের বলে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ইয়ামিন আহমাদজাইও প্রতিরোধ গড়ে মেহেদী হাসান মিরাজের বলে ৮৫ বল খেলে ১৯ রান করে আউট হন।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৪৬ রান করেছিল এবং জবাবে আফগানিস্তান ২৪০ রানে অলআউট হলে ১০৬ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে লিটন দাসের সেঞ্চুরি ও মেহেদী হাসান মিরাজের অর্ধশতকে ৭ উইকেটে ৩৭২ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। লিটন ও মিরাজের ১৫৯ রানের জুটিতে আফগানিস্তানের সামনে ৪৭৯ রানের লক্ষ্য দাঁড়ায়।

শেষ দিকে বাংলাদেশের ফিল্ডিংয়েও ভুল দেখা যায় এবং দুটি রানআউটের সুযোগ হাতছাড়া হয়। সহজ ক্যাচও নিতে পারেননি হাসান মাহমুদ। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় এই ড্র আফগানিস্তানের জন্য জয়ের সমান হলেও বাংলাদেশের জন্য এটি জয় হাতছাড়া হওয়ার আক্ষেপ হয়ে থাকল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাব শিল্পনগরী, গিলে খাচ্ছে হাজারো মানুষের জীবন

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মানব খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

জয়ের দুয়ার থেকে ফিরল বাংলাদেশ, আবুধাবি টেস্ট ড্র

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্ট ড্র করেছে বাংলাদেশ। সেদিকউল্লাহ আতালের দুর্দান্ত সেঞ্চুরি ও শেষ দিকে লেজের সারির ব্যাটারদের প্রতিরোধে ম্যাচ বাঁচায় আফগানিস্তান। বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের লক্ষ্য তাড়ায় পঞ্চম দিনের শেষ সেশন পর্যন্ত লড়াই চালিয়ে যায় দলটি। দিন শেষে ৮ উইকেটে ৩৩৪ রান নিয়ে ম্যাচ ড্র করে আফগানিস্তান।

দিনের শুরু থেকেই বাংলাদেশের জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়ান সেদিকউল্লাহ আতাল। ৩৩২ বল মোকাবিলা করে ১১১ রান করেন এই ওপেনার এবং তাঁর ইনিংসে ছিল ৯টি চার ও ৩টি ছক্কা। শেষ পর্যন্ত তাইজুল ইসলামের বলে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ইয়ামিন আহমাদজাইও প্রতিরোধ গড়ে মেহেদী হাসান মিরাজের বলে ৮৫ বল খেলে ১৯ রান করে আউট হন।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৪৬ রান করেছিল এবং জবাবে আফগানিস্তান ২৪০ রানে অলআউট হলে ১০৬ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে লিটন দাসের সেঞ্চুরি ও মেহেদী হাসান মিরাজের অর্ধশতকে ৭ উইকেটে ৩৭২ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। লিটন ও মিরাজের ১৫৯ রানের জুটিতে আফগানিস্তানের সামনে ৪৭৯ রানের লক্ষ্য দাঁড়ায়।

শেষ দিকে বাংলাদেশের ফিল্ডিংয়েও ভুল দেখা যায় এবং দুটি রানআউটের সুযোগ হাতছাড়া হয়। সহজ ক্যাচও নিতে পারেননি হাসান মাহমুদ। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় এই ড্র আফগানিস্তানের জন্য জয়ের সমান হলেও বাংলাদেশের জন্য এটি জয় হাতছাড়া হওয়ার আক্ষেপ হয়ে থাকল।

মানব খবর

সম্পাদক ও প্রকাশক: খোরশেদ আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x