বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় নিষেধাজ্ঞায় রোনালদো

মানব খবর
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০০ এএম

জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় নিষেধাজ্ঞায় রোনালদো

জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনায় শাস্তির মুখে পড়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন এবং তদন্ত চলাকালে তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। তবে চূড়ান্ত শাস্তির বিষয়ে এখনো সিদ্ধান্ত জানায়নি ফেডারেশন এবং গত শনিবার এক বিবৃতিতে এফপিএফ জানিয়েছে বিষয়টি ডিসিপ্লিনারি ইনভেস্টিগেশন কমিশনে পাঠানো হয়েছে।

গত সপ্তাহে ডেনমার্কের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচের আগে পর্তুগালের কোচ জর্জে জেসুসের সঙ্গে মতবিরোধের জেরে কোপেনহেগেনে দলের ক্যাম্প ছেড়ে চলে যান ৪১ বছর বয়সী রোনালদো। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রোনালদো অভিযোগ করেন, দলে তাঁর ভূমিকা নিয়ে দেওয়া প্রতিশ্রুতি দুবার ভঙ্গ করেছেন কোচ জেসুস। পর্তুগিজ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দলের মধ্যে নিজের ভূমিকা নিয়ে কোচের সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন এই তারকা ফুটবলার।

পর্তুগিজ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জাতীয় দলের ক্যাম্প থেকে স্বেচ্ছায় চলে যাওয়ার ঘটনায় ফেডারেশনের নিয়ম অনুযায়ী এক থেকে ছয় মাস পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে নিষেধাজ্ঞা হতে পারে রোনালদোর। পাশাপাশি আর্থিক জরিমানার মুখেও পড়তে পারেন তিনি এবং শাস্তির আশঙ্কা থাকলেও জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

গত মঙ্গলবার ওই ঘটনার জন্য ক্ষমা চান রোনালদো এবং যেকোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত বলেও জানান। বিতর্কের মধ্যেই শুক্রবার ক্লাব ফুটবলে ফিরেছেন রোনালদো এবং সৌদি প্রো লিগে আল দিরিয়াহর বিপক্ষে আল নাসরের ৩-০ গোলের জয়ে দলের প্রথম গোলটি করেন তিনি যা তাঁর পেশাদার ক্যারিয়ারে ৯৮০তম গোল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাব শিল্পনগরী, গিলে খাচ্ছে হাজারো মানুষের জীবন

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মানব খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় নিষেধাজ্ঞায় রোনালদো

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনায় শাস্তির মুখে পড়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন এবং তদন্ত চলাকালে তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। তবে চূড়ান্ত শাস্তির বিষয়ে এখনো সিদ্ধান্ত জানায়নি ফেডারেশন এবং গত শনিবার এক বিবৃতিতে এফপিএফ জানিয়েছে বিষয়টি ডিসিপ্লিনারি ইনভেস্টিগেশন কমিশনে পাঠানো হয়েছে।

গত সপ্তাহে ডেনমার্কের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচের আগে পর্তুগালের কোচ জর্জে জেসুসের সঙ্গে মতবিরোধের জেরে কোপেনহেগেনে দলের ক্যাম্প ছেড়ে চলে যান ৪১ বছর বয়সী রোনালদো। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রোনালদো অভিযোগ করেন, দলে তাঁর ভূমিকা নিয়ে দেওয়া প্রতিশ্রুতি দুবার ভঙ্গ করেছেন কোচ জেসুস। পর্তুগিজ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দলের মধ্যে নিজের ভূমিকা নিয়ে কোচের সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন এই তারকা ফুটবলার।

পর্তুগিজ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জাতীয় দলের ক্যাম্প থেকে স্বেচ্ছায় চলে যাওয়ার ঘটনায় ফেডারেশনের নিয়ম অনুযায়ী এক থেকে ছয় মাস পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে নিষেধাজ্ঞা হতে পারে রোনালদোর। পাশাপাশি আর্থিক জরিমানার মুখেও পড়তে পারেন তিনি এবং শাস্তির আশঙ্কা থাকলেও জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

গত মঙ্গলবার ওই ঘটনার জন্য ক্ষমা চান রোনালদো এবং যেকোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত বলেও জানান। বিতর্কের মধ্যেই শুক্রবার ক্লাব ফুটবলে ফিরেছেন রোনালদো এবং সৌদি প্রো লিগে আল দিরিয়াহর বিপক্ষে আল নাসরের ৩-০ গোলের জয়ে দলের প্রথম গোলটি করেন তিনি যা তাঁর পেশাদার ক্যারিয়ারে ৯৮০তম গোল।

মানব খবর

সম্পাদক ও প্রকাশক: খোরশেদ আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x