বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

জলবায়ু মোকাবিলায় দক্ষিণ এশিয়ায় কৃষি সহযোগিতার তাগিদ

মানব খবর
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০১ এএম

জলবায়ু মোকাবিলায় দক্ষিণ এশিয়ায় কৃষি সহযোগিতার তাগিদ
ঢাকায় সার্ক কৃষি কেন্দ্রের ১৮তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। নয়া দিগন্ত

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কৃষি সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার ঢাকায় সার্ক কৃষি কেন্দ্রের ১৮তম পরিচালনা পর্ষদ সভায় এই গুরুত্বারোপ করেন সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা।

অনুষ্ঠানে সার্ক সচিবালয়ের পরিচালক তানভীর আহমেদ তরফদার বলেন, কৃষিজমির ওপর চাপ বাড়ছে, তাই ভবিষ্যৎ প্রজন্মের খাদ্যনিরাপত্তা রক্ষায় টেকসই কৃষিচর্চা ও আঞ্চলিক অংশীদারত্ব এখন সময়ের দাবি। এছাড়া সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. গোলাম মাহবুব যৌথ গবেষণা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে সহযোগিতার ক্ষেত্র প্রসারের অঙ্গীকার করেন।

হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এই সভায় বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের প্রতিনিধিরা সরাসরি এবং ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা ভার্চুয়ালি অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন নেপালের প্রতিনিধি ও পর্ষদের চেয়ারপারসন শবনাম শিবাকোটি।

কৃষি সচিব মো. সেলিম খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, আন্তঃসীমান্ত রোগবালাই ও জলবায়ুজনিত প্রতিকূলতা কাটিয়ে উঠতে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুস সালাম পরিবেশ সুরক্ষা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতে কৃষি উৎপাদনে কার্বন নিঃসরণ কমানোর ওপর গুরুত্ব দেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাব শিল্পনগরী, গিলে খাচ্ছে হাজারো মানুষের জীবন

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মানব খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

জলবায়ু মোকাবিলায় দক্ষিণ এশিয়ায় কৃষি সহযোগিতার তাগিদ

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কৃষি সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার ঢাকায় সার্ক কৃষি কেন্দ্রের ১৮তম পরিচালনা পর্ষদ সভায় এই গুরুত্বারোপ করেন সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা।

অনুষ্ঠানে সার্ক সচিবালয়ের পরিচালক তানভীর আহমেদ তরফদার বলেন, কৃষিজমির ওপর চাপ বাড়ছে, তাই ভবিষ্যৎ প্রজন্মের খাদ্যনিরাপত্তা রক্ষায় টেকসই কৃষিচর্চা ও আঞ্চলিক অংশীদারত্ব এখন সময়ের দাবি। এছাড়া সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. গোলাম মাহবুব যৌথ গবেষণা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে সহযোগিতার ক্ষেত্র প্রসারের অঙ্গীকার করেন।

হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এই সভায় বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের প্রতিনিধিরা সরাসরি এবং ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা ভার্চুয়ালি অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন নেপালের প্রতিনিধি ও পর্ষদের চেয়ারপারসন শবনাম শিবাকোটি।

কৃষি সচিব মো. সেলিম খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, আন্তঃসীমান্ত রোগবালাই ও জলবায়ুজনিত প্রতিকূলতা কাটিয়ে উঠতে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুস সালাম পরিবেশ সুরক্ষা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতে কৃষি উৎপাদনে কার্বন নিঃসরণ কমানোর ওপর গুরুত্ব দেন।

মানব খবর

সম্পাদক ও প্রকাশক: খোরশেদ আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x