বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

এনসিপিতে ‘সুপার সিক্স’: নতুন পদ পাচ্ছেন সারজিস, হাসনাত ও আসিফ

মানব খবর
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০১ পিএম

এনসিপিতে ‘সুপার সিক্স’: নতুন পদ পাচ্ছেন সারজিস, হাসনাত ও আসিফ
উপরে বাঁ থেকে নাহিদ ইসলাম ও আখতার হোসেন; নিচে বাঁ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন হতে যাচ্ছে। এতে গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে শীর্ষ দুই পদে বর্তমান আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন বহাল থাকছেন।

দলীয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার কিংবা বুধবার পুনর্গঠিত কমিটির তালিকা প্রকাশ করা হতে পারে। মূলত নেতাদের দক্ষতা ও পারফরম্যান্স বিবেচনা করেই এই পরিবর্তন আনা হচ্ছে। এর ফলে দলটির নেতৃত্বের বর্তমান ‘সুপার ইলেভেন’ কাঠামোটি ‘সুপার সিক্সে’ রূপ নেবে।

নতুন পদায়ন অনুযায়ী, নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পাচ্ছেন। অন্যদিকে সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হচ্ছে। আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে গতিশীলতা বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি এনসিপি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। বর্তমানে সংসদে দলটির আটজন সদস্য প্রতিনিধিত্ব করছেন। দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জানান, অনেককে সমন্বয় করতে আগে কিছু পদ তৈরি করা হলেও এখন কাজের গতি বাড়াতে কাঠামো পুনর্গঠন প্রয়োজন বলে মনে করছে দল।

নীতিনির্ধারণী রাজনৈতিক পর্ষদের অন্য ১০ সদস্যকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হচ্ছে। তারা মূলত দলের বিভিন্ন সেল ও সহযোগী সংগঠনগুলো দেখভাল করবেন। ২০২৭ সালের শুরুতে দলের প্রথম জাতীয় কাউন্সিল আয়োজনের পরিকল্পনা রয়েছে এনসিপির।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাব শিল্পনগরী, গিলে খাচ্ছে হাজারো মানুষের জীবন

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মানব খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

এনসিপিতে ‘সুপার সিক্স’: নতুন পদ পাচ্ছেন সারজিস, হাসনাত ও আসিফ

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন হতে যাচ্ছে। এতে গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে শীর্ষ দুই পদে বর্তমান আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন বহাল থাকছেন।

দলীয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার কিংবা বুধবার পুনর্গঠিত কমিটির তালিকা প্রকাশ করা হতে পারে। মূলত নেতাদের দক্ষতা ও পারফরম্যান্স বিবেচনা করেই এই পরিবর্তন আনা হচ্ছে। এর ফলে দলটির নেতৃত্বের বর্তমান ‘সুপার ইলেভেন’ কাঠামোটি ‘সুপার সিক্সে’ রূপ নেবে।

নতুন পদায়ন অনুযায়ী, নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পাচ্ছেন। অন্যদিকে সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হচ্ছে। আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে গতিশীলতা বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি এনসিপি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। বর্তমানে সংসদে দলটির আটজন সদস্য প্রতিনিধিত্ব করছেন। দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জানান, অনেককে সমন্বয় করতে আগে কিছু পদ তৈরি করা হলেও এখন কাজের গতি বাড়াতে কাঠামো পুনর্গঠন প্রয়োজন বলে মনে করছে দল।

নীতিনির্ধারণী রাজনৈতিক পর্ষদের অন্য ১০ সদস্যকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হচ্ছে। তারা মূলত দলের বিভিন্ন সেল ও সহযোগী সংগঠনগুলো দেখভাল করবেন। ২০২৭ সালের শুরুতে দলের প্রথম জাতীয় কাউন্সিল আয়োজনের পরিকল্পনা রয়েছে এনসিপির।

মানব খবর

সম্পাদক ও প্রকাশক: খোরশেদ আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x