বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

আইপিও নীতিমালা সংস্কারের খসড়া আনছে বিএসইসি

মানব খবর
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০০ এএম

আইপিও নীতিমালা সংস্কারের খসড়া আনছে বিএসইসি
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংগৃহীত

পুঁজিবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তি প্রক্রিয়া আরও কার্যকর ও বিনিয়োগবান্ধব করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও নীতিমালা সংস্কার করা হচ্ছে। আগামী দু-এক দিনের মধ্যেই জনমত গ্রহণের জন্য এই খসড়া প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান।

সোমবার (১২ অক্টোবর) ডিএসই মাল্টিপারপাস হলে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। বিএসইসি চেয়ারম্যান জানান, পুঁজিবাজারের গভীরতা বাড়াতে ডাইরেক্ট লিস্টিং বিধিমালা প্রণয়ন এবং নতুন বিনিয়োগপণ্য চালুর বিষয়েও কাজ চলছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বাজারে বিনিয়োগের সুযোগ আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

সেমিনারে বিনিয়োগকারীদের সতর্ক করে বিএসইসি চেয়ারম্যান বলেন, যেকোনো কোম্পানিতে বিনিয়োগের আগে তার আর্থিক বিবরণী ও মৌলভিত্তি ভালোভাবে যাচাই করা জরুরি। কোনো ধরনের গুজবে কান না দিয়ে বা অস্বাভাবিক মুনাফার লোভে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিএসইসির কমিশনারবৃন্দ ও ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি’র চেয়ারম্যান মমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। বাজারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ ও বিনিয়োগকারীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাব শিল্পনগরী, গিলে খাচ্ছে হাজারো মানুষের জীবন

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মানব খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

আইপিও নীতিমালা সংস্কারের খসড়া আনছে বিএসইসি

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

পুঁজিবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তি প্রক্রিয়া আরও কার্যকর ও বিনিয়োগবান্ধব করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও নীতিমালা সংস্কার করা হচ্ছে। আগামী দু-এক দিনের মধ্যেই জনমত গ্রহণের জন্য এই খসড়া প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান।

সোমবার (১২ অক্টোবর) ডিএসই মাল্টিপারপাস হলে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। বিএসইসি চেয়ারম্যান জানান, পুঁজিবাজারের গভীরতা বাড়াতে ডাইরেক্ট লিস্টিং বিধিমালা প্রণয়ন এবং নতুন বিনিয়োগপণ্য চালুর বিষয়েও কাজ চলছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বাজারে বিনিয়োগের সুযোগ আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

সেমিনারে বিনিয়োগকারীদের সতর্ক করে বিএসইসি চেয়ারম্যান বলেন, যেকোনো কোম্পানিতে বিনিয়োগের আগে তার আর্থিক বিবরণী ও মৌলভিত্তি ভালোভাবে যাচাই করা জরুরি। কোনো ধরনের গুজবে কান না দিয়ে বা অস্বাভাবিক মুনাফার লোভে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিএসইসির কমিশনারবৃন্দ ও ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি’র চেয়ারম্যান মমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। বাজারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ ও বিনিয়োগকারীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

মানব খবর

সম্পাদক ও প্রকাশক: খোরশেদ আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x