বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক

মানব খবর
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৮:০০ পিএম

দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক
দুর্গাপূজায় ব্যাংকে ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ঠিক পরের দুই দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মূলত টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংকিং কার্যক্রম। গত সোমবার বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ব্যাংকগুলোতে ছুটি বলবৎ থাকবে। তবে এর আগে ১৭ অক্টোবর শনিবার স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম সচল থাকবে। গত ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে এই বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটির দিনেও জরুরি সেবা অব্যাহত থাকবে। এই দিনগুলোতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, বুথ ও উপশাখাগুলোতে সীমিত পরিসরে আমদানি-রফতানি সংক্রান্ত কাজ চালু রাখা হবে।

বিদ্যমান নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে এসব শাখা স্থানীয় প্রশাসন এবং বন্দর বা শুল্ক কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে বন্দর এলাকার বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত কার্যক্রমের গতি স্বাভাবিক রাখা সম্ভব হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাব শিল্পনগরী, গিলে খাচ্ছে হাজারো মানুষের জীবন

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মানব খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ঠিক পরের দুই দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মূলত টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংকিং কার্যক্রম। গত সোমবার বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ব্যাংকগুলোতে ছুটি বলবৎ থাকবে। তবে এর আগে ১৭ অক্টোবর শনিবার স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম সচল থাকবে। গত ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে এই বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটির দিনেও জরুরি সেবা অব্যাহত থাকবে। এই দিনগুলোতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, বুথ ও উপশাখাগুলোতে সীমিত পরিসরে আমদানি-রফতানি সংক্রান্ত কাজ চালু রাখা হবে।

বিদ্যমান নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে এসব শাখা স্থানীয় প্রশাসন এবং বন্দর বা শুল্ক কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে বন্দর এলাকার বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত কার্যক্রমের গতি স্বাভাবিক রাখা সম্ভব হবে।

মানব খবর

সম্পাদক ও প্রকাশক: খোরশেদ আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x