বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ভর্তুকির সুবিধা পাচ্ছে না প্রকৃত দরিদ্র, বৈষম্য বাড়ছেই

মানব খবর
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৮:০০ এএম

ভর্তুকির সুবিধা পাচ্ছে না প্রকৃত দরিদ্র, বৈষম্য বাড়ছেই
বিশ্বব্যাংকের বিশ্লেষণে উঠে আসা তথ্য। নয়া দিগন্ত গ্রাফিক্স

বাংলাদেশ সরকার জ্বালানি, বিদ্যুৎ ও সার খাতে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ভর্তুকি হিসেবে ব্যয় করে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে যে, এই সুবিধার একটি বড় অংশ প্রকৃত দরিদ্রদের পরিবর্তে তুলনামূলক সচ্ছল পরিবারের কাছে চলে যাচ্ছে।

সার ভর্তুকির ক্ষেত্রে বড় জমির মালিকরা সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন। তথ্যানুযায়ী, সবচেয়ে বড় ২০ শতাংশ ভূমি মালিক মোট সার ভর্তুকির প্রায় ৫০ শতাংশ পাচ্ছেন, যেখানে ক্ষুদ্রতম ৪০ শতাংশ ভূমি মালিকের ভাগে পড়ছে মাত্র ১৩ শতাংশ। কৃষি বাজেটের সিংহভাগ ভর্তুকিতে ব্যয় হওয়ায় গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের মতো দীর্ঘমেয়াদি খাতে বিনিয়োগ কম হচ্ছে।

বিদ্যুৎ ও সামাজিক সুরক্ষা কর্মসূচির ক্ষেত্রেও একই ধরনের বৈষম্য দেখা গেছে। সবচেয়ে দরিদ্র পরিবারের প্রায় অর্ধেক অংশ এখনো সামাজিক সুরক্ষা সুবিধার আওতার বাইরে রয়েছে, অথচ ধনী পরিবারের একটি উল্লেখযোগ্য অংশ এসব সুবিধা ভোগ করছে। ফলে সরকারি ব্যয়ের বিপরীতে দারিদ্র্য বিমোচনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হচ্ছে না।

বিশ্বব্যাংকের পরামর্শ অনুযায়ী, কেবল ভর্তুকির পরিমাণ নয়, বরং কারা সুবিধা পাচ্ছে তা নিরূপণ করা জরুরি। সঠিক ব্যক্তি বা পরিবার শনাক্ত করতে ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি (ডিএসআর) চালু এবং আয় ও আর্থিক সক্ষমতাকে বিবেচনায় নিয়ে সহায়তা পুনর্বিন্যাস করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাব শিল্পনগরী, গিলে খাচ্ছে হাজারো মানুষের জীবন

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মানব খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ভর্তুকির সুবিধা পাচ্ছে না প্রকৃত দরিদ্র, বৈষম্য বাড়ছেই

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ সরকার জ্বালানি, বিদ্যুৎ ও সার খাতে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ভর্তুকি হিসেবে ব্যয় করে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে যে, এই সুবিধার একটি বড় অংশ প্রকৃত দরিদ্রদের পরিবর্তে তুলনামূলক সচ্ছল পরিবারের কাছে চলে যাচ্ছে।

সার ভর্তুকির ক্ষেত্রে বড় জমির মালিকরা সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন। তথ্যানুযায়ী, সবচেয়ে বড় ২০ শতাংশ ভূমি মালিক মোট সার ভর্তুকির প্রায় ৫০ শতাংশ পাচ্ছেন, যেখানে ক্ষুদ্রতম ৪০ শতাংশ ভূমি মালিকের ভাগে পড়ছে মাত্র ১৩ শতাংশ। কৃষি বাজেটের সিংহভাগ ভর্তুকিতে ব্যয় হওয়ায় গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের মতো দীর্ঘমেয়াদি খাতে বিনিয়োগ কম হচ্ছে।

বিদ্যুৎ ও সামাজিক সুরক্ষা কর্মসূচির ক্ষেত্রেও একই ধরনের বৈষম্য দেখা গেছে। সবচেয়ে দরিদ্র পরিবারের প্রায় অর্ধেক অংশ এখনো সামাজিক সুরক্ষা সুবিধার আওতার বাইরে রয়েছে, অথচ ধনী পরিবারের একটি উল্লেখযোগ্য অংশ এসব সুবিধা ভোগ করছে। ফলে সরকারি ব্যয়ের বিপরীতে দারিদ্র্য বিমোচনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হচ্ছে না।

বিশ্বব্যাংকের পরামর্শ অনুযায়ী, কেবল ভর্তুকির পরিমাণ নয়, বরং কারা সুবিধা পাচ্ছে তা নিরূপণ করা জরুরি। সঠিক ব্যক্তি বা পরিবার শনাক্ত করতে ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি (ডিএসআর) চালু এবং আয় ও আর্থিক সক্ষমতাকে বিবেচনায় নিয়ে সহায়তা পুনর্বিন্যাস করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

মানব খবর

সম্পাদক ও প্রকাশক: খোরশেদ আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x