বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

জামায়াত নেতার ৭০০ অটোরিকশা: প্রমাণ চাইলেন জামায়াতে ইসলামী

মানব খবর
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১১:০০ এএম

জামায়াত নেতার ৭০০ অটোরিকশা: প্রমাণ চাইলেন জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামীছবি: জামায়াতের ফেসবুক পেজ থেকে নেওয়া

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান দাবি করেছেন যে, একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের মালিকানায় ৭০০টি অটোরিকশা রয়েছে। শুক্রবার মিরপুর-১০ নম্বর গোলচত্বরে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি দাবি করেন, অটোরিকশা আন্দোলনের পেছনে রাজনৈতিক নেতাদের স্বার্থ জড়িত রয়েছে।

প্রশাসকের এই বক্তব্যকে কাল্পনিক ও ভিত্তিহীন আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী। দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, অভিযোগের সপক্ষে সুনির্দিষ্ট প্রমাণ দিতে না পারলে প্রশাসককে বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে দুঃখ প্রকাশ করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তোলার আগে নির্ভরযোগ্য প্রমাণ থাকা আবশ্যক। অটোরিকশা সংক্রান্ত সমস্যাগুলো জনস্বার্থের আলোকে যুক্তি ও তথ্যের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে দলটি।

উল্লেখ্য যে, ডিএনসিসি প্রশাসক সরাসরি কারও নাম উল্লেখ না করলেও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে ইঙ্গিত করেছেন বলে প্রতীয়মান হয়। এর আগে ৫ অক্টোবর মিয়া গোলাম পরওয়ার অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাব শিল্পনগরী, গিলে খাচ্ছে হাজারো মানুষের জীবন

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মানব খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

জামায়াত নেতার ৭০০ অটোরিকশা: প্রমাণ চাইলেন জামায়াতে ইসলামী

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান দাবি করেছেন যে, একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের মালিকানায় ৭০০টি অটোরিকশা রয়েছে। শুক্রবার মিরপুর-১০ নম্বর গোলচত্বরে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি দাবি করেন, অটোরিকশা আন্দোলনের পেছনে রাজনৈতিক নেতাদের স্বার্থ জড়িত রয়েছে।

প্রশাসকের এই বক্তব্যকে কাল্পনিক ও ভিত্তিহীন আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী। দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, অভিযোগের সপক্ষে সুনির্দিষ্ট প্রমাণ দিতে না পারলে প্রশাসককে বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে দুঃখ প্রকাশ করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তোলার আগে নির্ভরযোগ্য প্রমাণ থাকা আবশ্যক। অটোরিকশা সংক্রান্ত সমস্যাগুলো জনস্বার্থের আলোকে যুক্তি ও তথ্যের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে দলটি।

উল্লেখ্য যে, ডিএনসিসি প্রশাসক সরাসরি কারও নাম উল্লেখ না করলেও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে ইঙ্গিত করেছেন বলে প্রতীয়মান হয়। এর আগে ৫ অক্টোবর মিয়া গোলাম পরওয়ার অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

মানব খবর

সম্পাদক ও প্রকাশক: খোরশেদ আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x