বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

অন্যের ঘুঁটি না হয়ে নিজস্ব প্লেয়ার হন: হাসনাত

মানব খবর
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০২:০৩ এএম

অন্যের ঘুঁটি না হয়ে নিজস্ব প্লেয়ার হন: হাসনাত
এনসিপির সহযোগী সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের উদ্যোগে প্রকাশিত পত্রিকা ‘তুরাস’-এর প্রথম সংখ্যার (উত্তরাধিকার, পর্ব-১) মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদে বায়তুল মোকাররমে চলমান ইসলামি বইমেলার মঞ্চেছবি: প্রথম আলো

ভোট এলে দেশের রাজনৈতিক নেতারা বেশি ইসলামিক সাজার চেষ্টা করেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদে এক বইমেলা মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে তরুণ আলেমদের উদ্দেশে তিনি বলেন, দীর্ঘ মেয়াদে নিজস্ব রাজনীতি নির্মাণ করতে হবে যাতে তাঁরা অন্যের গেমের ঘুঁটি না হয়ে নিজেদের খেলার খেলোয়াড় হতে পারেন।

হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফী ও পরবর্তী আমির জুনায়েদ বাবুনগরীর স্মরণে প্রকাশিত ‘তুরাস’ পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই বক্তব্য দেন হাসনাত। ২০০৮ সালের নির্বাচনপরবর্তী সময়ে আলেমদের ওপর রাষ্ট্রীয় অত্যাচারের কথা উল্লেখ করে তিনি বলেন, সে সময়কার নির্যাতন নিয়ে সেভাবে একাডেমিক কাজ হয়নি, যা এই নতুন বইটি পূরণ করবে।

আলেমদের পেশাগতভাবে বহুমুখী হওয়ার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, কওমি সনদের কার্যকারিতা নিশ্চিত করতে হবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তাঁদের রাষ্ট্রের মূলধারার পেশায় অংশ নিতে হবে। এ সময় তিনি বিভাজিত না হয়ে আলেমদের ঐক্যবদ্ধ থাকার এবং জুলাইয়ের সুযোগকে সমন্বিত উদ্যোগে কাজে লাগানোর তাগিদ দেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগ চলে গেলে অন্য ধর্মের মানুষ অনিরাপদ—এই প্রচারকে মিথ্যা প্রমাণ করার আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ। সামনে দুর্গাপূজাসহ অন্যান্য ধর্মীয় উৎসবে দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, আলেমরা পরমতসহিষ্ণু নন—এমন দোষ যেন কেউ দিতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে এবং নিজস্ব গবেষণাপ্রতিষ্ঠান ও গণমাধ্যম গড়ে তুলতে হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাব শিল্পনগরী, গিলে খাচ্ছে হাজারো মানুষের জীবন

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মানব খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

অন্যের ঘুঁটি না হয়ে নিজস্ব প্লেয়ার হন: হাসনাত

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

ভোট এলে দেশের রাজনৈতিক নেতারা বেশি ইসলামিক সাজার চেষ্টা করেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদে এক বইমেলা মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে তরুণ আলেমদের উদ্দেশে তিনি বলেন, দীর্ঘ মেয়াদে নিজস্ব রাজনীতি নির্মাণ করতে হবে যাতে তাঁরা অন্যের গেমের ঘুঁটি না হয়ে নিজেদের খেলার খেলোয়াড় হতে পারেন।

হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফী ও পরবর্তী আমির জুনায়েদ বাবুনগরীর স্মরণে প্রকাশিত ‘তুরাস’ পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই বক্তব্য দেন হাসনাত। ২০০৮ সালের নির্বাচনপরবর্তী সময়ে আলেমদের ওপর রাষ্ট্রীয় অত্যাচারের কথা উল্লেখ করে তিনি বলেন, সে সময়কার নির্যাতন নিয়ে সেভাবে একাডেমিক কাজ হয়নি, যা এই নতুন বইটি পূরণ করবে।

আলেমদের পেশাগতভাবে বহুমুখী হওয়ার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, কওমি সনদের কার্যকারিতা নিশ্চিত করতে হবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তাঁদের রাষ্ট্রের মূলধারার পেশায় অংশ নিতে হবে। এ সময় তিনি বিভাজিত না হয়ে আলেমদের ঐক্যবদ্ধ থাকার এবং জুলাইয়ের সুযোগকে সমন্বিত উদ্যোগে কাজে লাগানোর তাগিদ দেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগ চলে গেলে অন্য ধর্মের মানুষ অনিরাপদ—এই প্রচারকে মিথ্যা প্রমাণ করার আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ। সামনে দুর্গাপূজাসহ অন্যান্য ধর্মীয় উৎসবে দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, আলেমরা পরমতসহিষ্ণু নন—এমন দোষ যেন কেউ দিতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে এবং নিজস্ব গবেষণাপ্রতিষ্ঠান ও গণমাধ্যম গড়ে তুলতে হবে।

মানব খবর

সম্পাদক ও প্রকাশক: খোরশেদ আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x