বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

জাতীয় নির্বাচনের দুর্বলতা চিহ্নিত, সামনে ছাড় নয়: জামায়াত আমির

মানব খবর
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০১:০২ পিএম

জাতীয় নির্বাচনের দুর্বলতা চিহ্নিত, সামনে ছাড় নয়: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন দলের আমির শফিকুর রহমান। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, ২৩ অক্টোবর, ২০২৬ছবি: জামায়াতের সৌজন্যে

জাতীয় নির্বাচনে নিজেদের ভুলত্রুটি ও দুর্বলতাগুলো চিহ্নিত করা গেছে জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, ভবিষ্যতে যেন একই ভুলের পুনরাবৃত্তি না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে জামায়াত আমির বলেন, জনগণ ভোট দিলেও তা ছিনিয়ে নেওয়া হয়েছিল। ভোট রক্ষা করতে না পারার পেছনে নিজেদের দুর্বলতা ছিল স্বীকার করে তিনি জানান, সেই ভুলগুলো নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। এবার সেগুলোর আলোকে দিনরাত একাকার করে কাজ করলে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আর ভুল হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁরা আর বসে বসে তামাশা দেখবেন না; নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানানোর পাশাপাশি যেখানে সামর্থ্য থাকবে সেখানে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। এ সময় তিনি সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ‘নাগরিক সেবা’ নামের একটি অ্যাপ উদ্বোধন করেন।

সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নেতা-কর্মীদের ত্যাগের মানসিকতা নিয়ে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন। তিনি উল্লেখ করেন, আসন্ন মেয়র ও কাউন্সিলর নির্বাচনে শক্তিশালী ভূমিকা পালনের মাধ্যমেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব হবে।

দুই ভাগে বিভক্ত এ সম্মেলনের প্রথম পর্বে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বেলা ১১টা পর্যন্ত ২০২৭-২০২৮ সেশনের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে ১৩ হাজারের বেশি রুকন ভোট দেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেনের পরিচালনায় এ ভোটগ্রহণ সম্পন্ন হয়। এরপর বেলা ১১টা থেকে অনুষ্ঠিত সাংগঠনিক সেশনে মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাব শিল্পনগরী, গিলে খাচ্ছে হাজারো মানুষের জীবন

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মানব খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

জাতীয় নির্বাচনের দুর্বলতা চিহ্নিত, সামনে ছাড় নয়: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

জাতীয় নির্বাচনে নিজেদের ভুলত্রুটি ও দুর্বলতাগুলো চিহ্নিত করা গেছে জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, ভবিষ্যতে যেন একই ভুলের পুনরাবৃত্তি না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে জামায়াত আমির বলেন, জনগণ ভোট দিলেও তা ছিনিয়ে নেওয়া হয়েছিল। ভোট রক্ষা করতে না পারার পেছনে নিজেদের দুর্বলতা ছিল স্বীকার করে তিনি জানান, সেই ভুলগুলো নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। এবার সেগুলোর আলোকে দিনরাত একাকার করে কাজ করলে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আর ভুল হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁরা আর বসে বসে তামাশা দেখবেন না; নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানানোর পাশাপাশি যেখানে সামর্থ্য থাকবে সেখানে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। এ সময় তিনি সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ‘নাগরিক সেবা’ নামের একটি অ্যাপ উদ্বোধন করেন।

সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নেতা-কর্মীদের ত্যাগের মানসিকতা নিয়ে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন। তিনি উল্লেখ করেন, আসন্ন মেয়র ও কাউন্সিলর নির্বাচনে শক্তিশালী ভূমিকা পালনের মাধ্যমেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব হবে।

দুই ভাগে বিভক্ত এ সম্মেলনের প্রথম পর্বে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বেলা ১১টা পর্যন্ত ২০২৭-২০২৮ সেশনের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে ১৩ হাজারের বেশি রুকন ভোট দেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেনের পরিচালনায় এ ভোটগ্রহণ সম্পন্ন হয়। এরপর বেলা ১১টা থেকে অনুষ্ঠিত সাংগঠনিক সেশনে মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

মানব খবর

সম্পাদক ও প্রকাশক: খোরশেদ আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x