বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ নিহত: গোলাম পরওয়ারের শোক

মানব খবর
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১০:০১ পিএম

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ নিহত: গোলাম পরওয়ারের শোক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারছবি: গোলাম পরওয়ারের ফেসবুক পেজ থেকে

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার সকালে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সড়ক ও মহাসড়কগুলোয় ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটির কারণেই একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজ এবং তাঁর নিজের পেজেও এই বিবৃতিটি প্রকাশ করা হয়।

আজ ভোরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাস ও ট্রাকের মুখোমুখি এই সংঘর্ষে ঘটনাস্থলেই অন্তত ১৪ জন নিহত এবং অন্তত ৩২ জন আহত হন। বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার এই প্রাণহানিকে হৃদয়বিদারক উল্লেখ করে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ সহায়তার দাবি জানান জামায়াতের এই নেতা।

এ ধরনের ক্ষয়ক্ষতি রোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, অদক্ষ চালকদের গাড়ি চালানো বন্ধে কঠোর ব্যবস্থা এবং মেয়াদোত্তীর্ণ যানবাহনের চলাচল বন্ধের দাবি জানান তিনি। এছাড়া সড়ক সিন্ডিকেট ভেঙে সাধারণ নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাব শিল্পনগরী, গিলে খাচ্ছে হাজারো মানুষের জীবন

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মানব খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ নিহত: গোলাম পরওয়ারের শোক

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার সকালে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সড়ক ও মহাসড়কগুলোয় ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটির কারণেই একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজ এবং তাঁর নিজের পেজেও এই বিবৃতিটি প্রকাশ করা হয়।

আজ ভোরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাস ও ট্রাকের মুখোমুখি এই সংঘর্ষে ঘটনাস্থলেই অন্তত ১৪ জন নিহত এবং অন্তত ৩২ জন আহত হন। বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার এই প্রাণহানিকে হৃদয়বিদারক উল্লেখ করে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ সহায়তার দাবি জানান জামায়াতের এই নেতা।

এ ধরনের ক্ষয়ক্ষতি রোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, অদক্ষ চালকদের গাড়ি চালানো বন্ধে কঠোর ব্যবস্থা এবং মেয়াদোত্তীর্ণ যানবাহনের চলাচল বন্ধের দাবি জানান তিনি। এছাড়া সড়ক সিন্ডিকেট ভেঙে সাধারণ নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

মানব খবর

সম্পাদক ও প্রকাশক: খোরশেদ আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x