বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সাড়ে ৪ লাখের বেশি বিদেশ গমন, রেমিট্যান্সে বড় জোয়ার

মানব খবর
ডেস্ক রিপোর্ট, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০০ পিএম

সাড়ে ৪ লাখের বেশি বিদেশ গমন, রেমিট্যান্সে বড় জোয়ার
গত ৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ রেমিট্যান্স যোদ্ধা। প্রতীকী ছবি

চলতি বছরের গত ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত বিশ্বের ১০৯টি দেশে বৈধভাবে কর্মসংস্থানের উদ্দেশ্যে ৪ লাখ ৪৩ হাজার ২১ জন রেমিট্যান্স যোদ্ধা পাড়ি জমিয়েছেন। একই সময়ে দেশে ২৫ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে বলে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্যে জানা গেছে।

সবচেয়ে বেশি রেমিট্যান্স যোদ্ধা গেছেন সৌদি আরবে, যার সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৫০৮ জন। এ ছাড়া সিঙ্গাপুরে ৫৩ হাজার ২৯৭ জন, কাতারে ৪২ হাজার ৫১৬ জন এবং মালদ্বীপে ২৪ হাজার ৭০ জন কর্মসংস্থানের উদ্দেশ্যে গেছেন।

বিভিন্ন খাতে ১০ হাজার কর্মী নেয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে ওমান এবং ইতালি প্রতিবছর প্রায় ১২ হাজার নাগরিককে পরিবারসহ নেয়ার ইচ্ছা প্রকাশ করেছে। কাতার ও দুবাই ট্যাক্সি কোম্পানিসহ বিভিন্ন দেশ থেকে নতুন কর্মী নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই জটিল বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। নতুন শ্রমবাজার সৃষ্টি এবং প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী নুরুল হক জানান, যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্যে প্রায় সাড়ে ৩ লাখ কর্মী গেছেন এবং অবৈধ হওয়া কর্মীদের বৈধতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন দেশ সফরের মাধ্যমে নতুন শ্রমবাজার সম্প্রসারণের কাজ চলছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা মোট ২ হাজার ৫৭৩ কোটি ৯১ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর বিষয়টিও বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে শিক্ষাপ্রতিষ্ঠানের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাব শিল্পনগরী, গিলে খাচ্ছে হাজারো মানুষের জীবন

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলহাজ্ব শামসুল হক পালোয়ান: সততা ও সমাজসেবায় এক অনুকরণীয় নাম

কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে  প্রেমিকার  মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

মানব খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সাড়ে ৪ লাখের বেশি বিদেশ গমন, রেমিট্যান্সে বড় জোয়ার

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

চলতি বছরের গত ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত বিশ্বের ১০৯টি দেশে বৈধভাবে কর্মসংস্থানের উদ্দেশ্যে ৪ লাখ ৪৩ হাজার ২১ জন রেমিট্যান্স যোদ্ধা পাড়ি জমিয়েছেন। একই সময়ে দেশে ২৫ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে বলে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্যে জানা গেছে।

সবচেয়ে বেশি রেমিট্যান্স যোদ্ধা গেছেন সৌদি আরবে, যার সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৫০৮ জন। এ ছাড়া সিঙ্গাপুরে ৫৩ হাজার ২৯৭ জন, কাতারে ৪২ হাজার ৫১৬ জন এবং মালদ্বীপে ২৪ হাজার ৭০ জন কর্মসংস্থানের উদ্দেশ্যে গেছেন।

বিভিন্ন খাতে ১০ হাজার কর্মী নেয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে ওমান এবং ইতালি প্রতিবছর প্রায় ১২ হাজার নাগরিককে পরিবারসহ নেয়ার ইচ্ছা প্রকাশ করেছে। কাতার ও দুবাই ট্যাক্সি কোম্পানিসহ বিভিন্ন দেশ থেকে নতুন কর্মী নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই জটিল বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। নতুন শ্রমবাজার সৃষ্টি এবং প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী নুরুল হক জানান, যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্যে প্রায় সাড়ে ৩ লাখ কর্মী গেছেন এবং অবৈধ হওয়া কর্মীদের বৈধতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন দেশ সফরের মাধ্যমে নতুন শ্রমবাজার সম্প্রসারণের কাজ চলছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা মোট ২ হাজার ৫৭৩ কোটি ৯১ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর বিষয়টিও বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

মানব খবর

সম্পাদক ও প্রকাশক: খোরশেদ আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x