ইসলামপুরের ছাত্রদলের নেতার নিজ অর্থায়ানে এক অসহায় নারীর জীবনযাত্রা ও চলাচলের সুবিধার্থে একটি ওয়াকার প্রদান করেন
- প্রকাশিত হয়েছে: ০৩:২৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ৮ শেয়ার
মাহফুজুর রহমান সাইমন :
জামালপুরের ইসলামপুর উপজেলার ১১ নং চরপুটিমারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বেনুয়ার চর বেপারী পাড়া শারীরিক অসুস্থতায় ঠিকমতো পা ফেলতে পারতেন না বৃদ্বা ফইজিতন বেগম, এমন খবর শুনে ১০ ঘণ্টার মধ্যে নিজ অর্থায়ানে চলাচলের সুবিধার্থে ওয়াকার দিয়েছেন ১১ নং চরপুটিমারী ইউনিয়নের জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আকাশ আকন্দ ,
৬ আগস্ট বৃহস্পতিবার সকালে এমন খবর পেয়ে ১০ ঘন্টার মধ্যে বৃদ্বা ফইজিতন বেগমের বাড়িতে গিয়ে একটি চলাচলের সুবিধার্থে একটি ওয়াকার প্রদান করেন,
বৃদ্ধা ফইজিতন বেগম ওয়াকারে ভর দিয়ে খুশিমনে হাঁটার চেষ্টা করছেন নতুন এই ওয়াকারটি পেয়ে এখন আর তাকে অন্যের উপর পুরোপুরি নির্ভর করতে হবে না সহজেই ঘরের ভিতরে ও বাইরে নিজের ভারসাম্য বজায় রেখে একা একাই চলাফেরা করতে পারবেন তিনি, বৃদ্ধা ফইজিতন বেগম বলেন আমার হাঁটাচলা করতে খুব কষ্ট হইতো আমারে এই জিনিসটা দেওয়ায় এখন আমি একাই একটু আধটু হাঁটতে পারতাছি আল্লাহর কাছে ওনাদের জন্য দোয়া করি
১১ নং চরপুটিমারী ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আকাশ আকন্দ বলেন যতদিন বাঁচবো ততদিন এভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আমার এলাকার সমস্যার সমাধানের অসহায়দের কাজের জন্য আমি সব সময় পাশে থাকবো












