০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরের ঝিনাইগাতীর সীমান্তে পাইপগানসহ আটক ১

মানব খবর ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ০৯:৩২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২২ শেয়ার
৩৯

মাহফুজুর রহমান সাইমন শেরপুর প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নওকুচি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ানশুটার গান (পাইপগান) সহ মো. পিয়ার আলী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রোববার (২৮ জুন) সন্ধ্যায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীনস্থ নকশী বিওপির একটি বিশেষ টহল দল তাকে আটক করে। আটক পিয়ার আলী ঝিনাইগাতী উপজেলার নওকুচি কোচপাড়া এলাকার ফজল হকের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নকশী বিওপির টহল দল নওকুচি সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় পিয়ার আলীকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করে তার কাছ থেকে একটি অবৈধ পাইপগান উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে তাকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় অস্ত্র, চোরাচালান এবং যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবির এমন কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুনঃ

শেরপুরের ঝিনাইগাতীর সীমান্তে পাইপগানসহ আটক ১

প্রকাশিত হয়েছে: ০৯:৩২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬