আজকের শিশু আগামী দিনের কর্ণধার -সারোয়ার হোসেন আকুল
- প্রকাশিত হয়েছে: ০১:৪৯:১২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ১৬ শেয়ার
গাজীপুরের কালিয়াকৈর পূর্বচান্দরা টেপ বল বিসিএল খেলা দেখার জন্য অনেক শিশুরা উপস্থিত হয়। মাঠের পাশেই শিশুদের খেলাধুলার বিভিন্ন ব্যবস্থা রয়েছে । শিশুদের দেখে সারোয়ার হোসেন আকুল বলেন, এলাকায় আজকের শিশু আগামী দিনের কর্ণধার। কাজেই শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ অপরিহার্য। কারণ সঠিক পরিচর্যা না হলে তারা হবে অপরিপূর্ণ, অপিরপক্ব।
খেলাধুলা ও শরীরচর্চা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে। খেলাধুলার মাধ্যমে শিশুর চিন্তার সৃজনশীল বিকাশ ঘটে, নেতৃত্বের দক্ষতা অর্জিত হয়, জয়-পরাজয় মেনে নেওয়ার সাহস বাড়ে, দেশপ্রেম জাগ্রত হয় এবং নৈতিক চরিত্রের বিকাশ ঘটে। শুধু তাই নয়, তাদের মধ্যে অপরাধপ্রবণতা কমে যায়।
সারোয়ার হোসেন আকুল বলেন, আমরা বিভিন্ন গবেষণায় দেখতে পাই, শারীরিক ও মানসিকভাবে পরিপূর্ণ খুব কম মানুষ আছেন যারা অপরাধ, অনৈতিক কাজ ও দুর্নীতির সঙ্গে যুক্ত।
আজ দেশে যে কিশোর গ্যাং কালচার শুরু হয়েছে, তা রোধ করতে পর্যাপ্ত খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা যে শুধু শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে তাই নয়, একজন খেলোয়াড় শুধু নিজের জন্য নয়, বরং নিজের দেশ ও জাতির জন্যও সম্মান ও পরিচিতি বয়ে আনতে পারে










