শেরপুরে ৫০ জন দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
- প্রকাশিত হয়েছে: ০৯:৩৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / ১১ শেয়ার
মাহফুজুর রহমান সাইমন শেরপুর
শেরপুরে স্থানীয় সরকার বিভাগের ‘উপজেলা উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে প্রাপ্ত বরাদ্দের অংশ হিসেবে বাছাইকৃত ৫০ জন দুস্থ ও অসহায় নারীকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে সদর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক এর সভাপতিত্বে দুস্থ ও অসহায় নারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর -১ আসনের সংসদ সদস্য হাফেজ মো: রাশেদুল ইসলাম।
এসময় জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য ডা. আনোয়ার হোসাইন, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমান, পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিন এবং সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ারসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।











