০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
আপডেট:
আজ আবুল হোসেন পীরসাহেবের ৩৩ তম উফাত দিবস
মানব খবর ডেস্ক
- প্রকাশিত হয়েছে: ০৫:১০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ৬ শেয়ার
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, পীরে কামেল হযরত মৌঃ শাহ সুফি শায়েখ আবুল হোসেন আল কাদরী আল বৈরাবরী পীর সাহেবের ৩৩ তম উফাত দিবস আজ ২০ জুলাই সোমবার ।
দিবসটি উপলক্ষে তার নিজ দরবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গাউসুল আজম বৈরাবরী সুলতানিয়া পাক দরবার শরীফে মিলাদ কিয়াম ও তবারক বিতরণের আয়োজন করা হয়েছে। এছাড়া ও দেশের বিভিন্ন এলাকায় ভক্ত আশেকানদের উদ্যোগে পৃথক পৃথক ভাবে মিলাদ, কিয়াম, আলোচনা, দোয়া ও তবারকের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য বাংলাদেশ তরিকত পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পীরজাদা আব্দুল আলীম অভি আল কাদরী আল বৈরাবরী পীর সাহেবের পিতা আবুল হোসেন পীর সাহেব ১৯৯৩ সালের ২০ জুলাই উফাত বরন করেন।
ট্যাগ










