১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরের শ্রীবরদীতে বৃক্ষরোপণ ও নবনির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন অনুষ্ঠিত

মানব খবর ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ০৮:৫৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / ৩৪ শেয়ার
৪৯

মাহফুজুর রহমান সাইমন শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শ্রীবরদী, শেরপুরের আয়োজনে হাইব্রিড মরিচ, রোপা আমন ধান ও বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, চারা ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, ১৪৫ শেরপুর-৩ আসনের জনাব মাহমুদুল হক রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, শেরপুর মিজ্‌ ফরিদা ইয়াসমিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, শ্রীবরদী মিজ্‌ মনীষা আহমেদ, সহকারী কমিশনার(ভূমি), শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব নুরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি জনাব আব্দুর রহিম দুলালসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপকারভোগী কৃষক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরবর্তীতে মাননীয় সংসদ সদস্য জেলা প্রশাসককে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” কর্মসূচির আওতায় শ্রীবরদী উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বরাদ্দকৃত অর্থ থেকে উপকারভোগীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করেন।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে মাননীয় সংসদ সদস্য একটি জলপাই গাছের চারা এবং জেলা প্রশাসক একটি নিম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এরপর মাননীয় সংসদ সদস্য শ্রীবরদী উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক, শেরপুর মিজ্‌ ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিত এ ভবন নির্মাণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসার, শ্রীবরদী মিজ্‌ মনীষা আহমেদ। উদ্বোধনকালে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনির্মিত এ প্রশাসনিক ভবন উপজেলা পর্যায়ে সেবার পরিধি বৃদ্ধি, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা এবং জনগণের জন্য আরও আধুনিক, মানসম্মত ও সহজলভ্য সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়

ট্যাগ

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুনঃ

শেরপুরের শ্রীবরদীতে বৃক্ষরোপণ ও নবনির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০৮:৫৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬