০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে সফিপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

মানব খবর ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ০৭:১০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / ১৪৭ শেয়ার
২৪৮

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। (দুপুর ১টা দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
রবিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সফিপুর বাজারের টিনশেড মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের একটি দোকানে হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘সফিপুর বাজারে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি।

ট্যাগ

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুনঃ

কালিয়াকৈরে সফিপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশিত হয়েছে: ০৭:১০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫