০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ তরিকত পরিষদের দিনাজপুর জেলা কমিটি গঠিত

মানব খবর ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ১২:০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১১৪ শেয়ার
১৮২

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ তরিকত পরিষদের দিনাজপুর জেলা কমিটি আজ ১লা ফেব্রুয়ারী রোববার বীরগঞ্জের কাশিমনগর হক ভান্ডার দরবার শরীফের বার্ষিক ওরশ মাহফিলের ২য় দিন হাজার হাজার ভক্ত আশেকান ও তরিকাপন্থিদের উপস্থিতিতে কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হক ভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহ সুফি হযরত মৌঃ আব্দুল গফুর চিশতি দিনাজপুরী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ তরিকত পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও গাউসুল আযম বৈরাবরী সুলতানীয়া পাক দরবার শরীফের গদিনশীন পীর হযরত মৌঃ শাহ সুফি শায়েখ আব্দুল আলীম অভি বৈরাবরী। হক ভান্ডার দরবার শরীফের আওলাদ ও খেলাফত প্রাপ্ত পীর শাহ সুফি লোকমান হোসেন চিশতি দিনাজপুরীর অনুষ্ঠান সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,বাবুল হোসেন, আলতাফ হোসেন,দেলশাদ মন্ডল,তোজাম্মেল হোসেন, আব্দুল হাই, বিপ্লব হোসেন, লুৎফর রহমান,লাভলু মিয়া, মুহাম্মদ আলী সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তবর্গ ও বিভিন্ন দরবারের পীর মাশায়েখগণ।সভাপতি তার বক্তব্যে বলেন, ইসলাম শান্তির ধর্ম।এই ইসলাম ধারন করতে আল্লাহ রাসুল,আহলে বায়াত ও পাকপাঞ্জতনকে অনুস্মরণের শিক্ষা প্রদান করেন ওলী আওলীয়াগণ। আর তাদের প্রতিষ্ঠিত মাজার,দরবার ও খানকা শরীফ গুলো সুরক্ষা করতে হলে বাংলাদেশ তরিকত পরিষদের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।
বক্তারা বাংলাদেশ তরিকত পরিষদের সফলতা কামনা করে এর বাংলাদেশ তরিকত পরিষদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে সংগঠনটি প্রকৃত ভাবেই যেন অরাজনৈতিক কর্মসুচী পরিচালনা করেন তার প্রতি দাবী জানান।
পরে কাশিমনগর হক ভান্ডার দরবার শরীফের আওলাদ পীরজাদা শাহ সুফি লোকমান হোসেন কে আহবায়ক ও বাবুল হোসেন কে যুগ্ম আহবায়ক,আলতাফ হোসেন কে সদস্য সচিব নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট দিনাজপুর জেলা শাখা কমিটি ঘোষণা করা হয়।

ট্যাগ

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুনঃ

বাংলাদেশ তরিকত পরিষদের দিনাজপুর জেলা কমিটি গঠিত

প্রকাশিত হয়েছে: ১২:০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬