গাজীপুরে কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
- প্রকাশিত হয়েছে: ০৩:৪৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ১৮৪ শেয়ার
নলাইন ডেস্ক :
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় প্রাণ গেল আওয়ামী লীগের এক নেতার । মঙ্গলবার বিকেলে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মারা যাওয়া ব্যক্তির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। মারা যাওয়া ওই নেতার নাম মুরাদ হোসেন (৬৫)। তাঁর বাড়ি রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকায়। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কাউন্সিলর ছিলেন। কারাগার সূত্রে জানা গেছে, মুরাদ হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা আছে। বন্দী অবস্থায় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কারাগারের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে পরীক্ষা–নিরীক্ষা করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বিকেল পাঁচটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য কলেজের মর্গে রাখা হয়েছে।তারিখ ১৯/১১/২০২৫ইং















