০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে এক্সকিউবেটর ব্যাকু পুড়ে ছাই

মানব খবর ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ০৯:১০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ১৬৯ শেয়ার
২৩৮

কালিয়াকৈরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে এক্সকিউবেটর ব্যাকু পুড়ে ছাই

অনলাইন ডেক্স :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মেদী আশুলি পশ্চিমপাড়া এলাকায় গত রবিবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে একটি এক্সকিউবেটর (ব্যাকু) পুড়ে সম্পূর্ণরূপে ছাই হয়ে যায়। এতে যন্ত্রটির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশসহ পুরো কাঠামো সম্পূর্ণ অকার্যকর হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেদী আসোলা পশ্চিমপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে সাজ্জাদ হোসেন সবুজ তার নিজ পুকুর খননের উদ্দেশ্যে দিঘীবাড়ি এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে সোহান বাবুর মালিকানাধীন এক্সকিউবেটরট ব্যাকুটি ভাড়া নেন। রবিবার (১৭ নভেম্বর) রাতে পুকুরের পাশে পার্ক করে রাখা অবস্থায় গভীর রাতে দুর্বৃত্তরা বেকুটিতে আগুন ধরিয়ে দেয়।

হঠাৎ আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই যন্ত্রটি পুরোপুরি দাউ দাউ করে পুড়ে যায়। এতে এক্সকিউবেটরের ইঞ্জিন, বুম, হাইড্রোলিক সিস্টেমসহ সব গুরুত্বপূর্ণ অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। আগুন নেভানোর আগেই এটি পুরোপুরি ছাইয়ে পরিণত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে

ট্যাগ

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুনঃ

কালিয়াকৈরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে এক্সকিউবেটর ব্যাকু পুড়ে ছাই

প্রকাশিত হয়েছে: ০৯:১০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫