কালিয়াকৈরে জাতীয় মাধ্যমিক পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষার সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- প্রকাশিত হয়েছে: ১২:১৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ৯ শেয়ার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পর্যায়ে ৫৪ তম বাংলাদেশ জাতীয় স্কুল,কলেজ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার সকালে কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত জাতীয় স্কুল,কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান শিক্ষক মোঃ আতোয়ার রহমান ও সহকারী শিক্ষক ফারজানা ইয়াসমিন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শওকত আকবর খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন হাই স্কুল , কলেজ ও মাদ্রাসার প্রধানগণ, শিক্ষকমন্ডলী , ছাত্র-ছাত্রী বৃন্দ। প্রধান অতিথি বিজয়ীদের মাঝে কাপ,ক্রেস্ট, মেডেল , সনদপত্র ও মূল্যবান পুরস্কার বিতরণ করেন।









