গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পর্যায়ে ৫৪ তম বাংলাদেশ জাতীয় স্কুল,কলেজ,মাদ্রাসা  ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির  শীতকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর পুরস্কার বিতরণী  অনুষ্ঠানের  আয়োজন করা হয়।

শনিবার সকালে কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত জাতীয় স্কুল,কলেজ, মাদ্রাসা ও কারিগরি   শিক্ষার  ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান  উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান শিক্ষক  মোঃ আতোয়ার রহমান ও সহকারী শিক্ষক ফারজানা ইয়াসমিন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শওকত আকবর খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন হাই স্কুল , কলেজ ও মাদ্রাসার প্রধানগণ, শিক্ষকমন্ডলী , ছাত্র-ছাত্রী বৃন্দ। প্রধান অতিথি বিজয়ীদের মাঝে কাপ,ক্রেস্ট, মেডেল , সনদপত্র ও মূল্যবান পুরস্কার বিতরণ করেন।