০৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জ থেকে লুট হওয়া ৬শ১০ বস্তা চাউল ট্রাক সহ কালিয়াকৈরে উদ্ধার আটক ২

মানব খবর ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ০১:৩৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / ২৯ শেয়ার
৫৪

সিরাজগঞ্জ থেকে লুট হওয়া ৬১০ বস্তা কাটারীভোগ চাউল ট্রাক সহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর বাজারের লিটন সরকার, স্বপন সাহার,আতাউল, মোজাম্মেল ও মোতালেবের গোডাউন থেকে ৫৭০ বস্তা চাউল ও ফুলবাড়িয়ার কেএনবি বাজার থেকে ট্রাকটি উদ্ধার করা হয় । এ ঘটনায় পুলিশ লিটন সরকার,ও সুমন সরকার কে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বগুড়া শেরপুর থেকে ৬১০ বস্তা কাটারীভোগ চাউল ক্রয় করে ঢাকা মেট্রো (ট -১২ -৫০৫৮) নম্বরের ট্রাক ভর্তি করে সোমবার রাতে ঢাকার পথে রওনা হয়।চাউল ভর্তি ট্রাকটি সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় পৌছালে একটি প্রাইভেটকার দিয়ে ব্যারিকেট সৃষ্টি করে ট্রাকের গতিরোধ করে।পরে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকের ড্রাইভার ও হেলপারের হাত,পা, মুখ বেধে মহাসড়কের পাশে একটি ধান ক্ষেতে ফেলে রেখে চাউল ভর্তি ট্রাক নিয়ে চম্পট দেয়। বিষয়টি জানতে পেরে চাউলের মালিক মাহবুবুর রহমান সোহেল বাদী হয়ে সিরাজগঞ্জের শীমলা থানায় অভিযোগ দায়ের করেন।শীমলা থানা পুলিশের তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া কেএনবি বাজার থেকে ট্রাক এবং কালিয়াকৈর বাজারের লিটন সরকারের গোডাউন থেকে ৩৫৯ বস্তা, স্বপন সাহার গোডাউন থেকে ১০০ বস্তা,আতাউলের গোডাউন থেকে ৫০ বস্তা, মোজাম্মেলের গোডাউন থেকে ৫০ বস্তা ও মোতালেবের গোডাউন থেকে ২০ বস্তা সহ ৫৭০ বস্তা চাউল উদ্ধার করা হয়। এ ঘটনায় লিটন সরকার (৪০) ও তার কর্মচারী সুমন সরকার (৪৬) কে পুলিশ আটক করেছে।
কালিয়াকৈর থানা পুলিশের ওসি তদন্ত রবিউল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির ভিত্তিতে আমরা ট্রাক সহ ৫৭০ বস্তা চাউল উদ্ধার করেছি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করেছি। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগ

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুনঃ

সিরাজগঞ্জ থেকে লুট হওয়া ৬শ১০ বস্তা চাউল ট্রাক সহ কালিয়াকৈরে উদ্ধার আটক ২

প্রকাশিত হয়েছে: ০১:৩৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬